সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বাঘারপাড়ায় কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

অতি লাভের আশায় শাকসবজিতে কেমিক্যাল ব্যবহার করা যাবেনা : জেলা প্রশাসক

চন্দন দাস, বাঘারপাড়া (যশোর)
প্রকাশ : ২০ মে ২০২৬, ০২:৩৪ পিএম
বাঘারপাড়ায় কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২০ মে) যশোরের বাঘারপাড়ায় এ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশেক হাসান।

মেলাকে উৎসবমুখর করে তুলতে এদিন উপজেলা পরিষদ চত্বরে সকাল থেকেই ঢাক ঢোল বাজিয়ে অনুষ্ঠান উদযাপন করা হয়।

বেলা পৌনে ১২ টায় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আশেক হাসান উপস্থিত হলে ফুল দিয়ে স্বাগত জানান আয়োজকরা। এসময় বের করা হয় একটি বর্ণাঢ্য র‍্যালি। র‍্যালি থেকে বেরিয়ে জেলা প্রশাসক আশেক হাসান শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এরপর যথাক্রমে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে তিন দিনব্যাপী এ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। উদ্বোধন শেষে উপজেলা চত্বরে নির্মিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি।

কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলায় কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জামাদি প্রদর্শন, ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা প্রযুক্তি, ব্যয় সাশ্রয়ী সেচ প্রযুক্তি, নিরাপদ ফসল উৎপাদন প্রদর্শনী, বসতবাড়ির আঙিনায় বছরব্যাপী সবজি, ফল ও মসলা জাতীয় ফসল উৎপাদন সংক্রান্ত মোট ১৫ টি স্টল বসে।

বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংক্রান্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মোশাররফ হোসেন।

প্রধান অতিথির বক্তৃতায় যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন,' নিরাপদ শাকসবজি চাষ করতে হবে। বিষ মুক্ত সবজির জন্য বাঘারপাড়া সমাদৃত। এধারা অব্যাহত রাখতে সৎ থাকতে হবে, সততা রাখতে হবে। অতি লাভের আশায় দ্রুত ফলন বাড়ানোর জন্য শাকসবজিতে কেমিক্যাল ব্যবহার করা যাবে না।

বাঘারপাড়ায় কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

একসময়ের বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশেক হাসান স্মৃতিকথা উল্লেখ করে বলেন, বাঘারপাড়ার জন্য বিশেষ কিছু করার ইচ্ছা আছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘারপাড়ার সবজি চাষের গুনাগুন সম্পর্কে অবগত আছেন বলেও উল্লেখ করেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা নাসরিন জাহান। এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-ইমরান, সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা, সাবেক উপজেলা চেয়ারম্যান মশিয়ূর রহমান, উপজেলা প্রকল্প (বাস্তবায়ন) কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা শামসুল আরেফিন, বিআরডিবি কর্মকর্তা খায়রুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষক কৃষাণীবৃন্দ।

আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল- ইমরান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X