মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্র্যাক সংস্থার নামে চার কোটি টাকা হাতানো মুরাদ কোথায়?

হস্তান্তর প্রক্রিয়ায় প্রকল্প চলে যায় একক দায়িত্বে
দেওয়ান মোর্শেদ আলম
প্রকাশ : ২০ মে ২০২৬, ১১:৫১ এএম
ব্র্যাক সংস্থার নামে চার কোটি টাকা হাতানো মুরাদ কোথায়?

# পথচেয়ে সহস্রাধিক পরিবার, শতাধিক কর্মী # ফাঁসানো হয়েছে রোকেয়া সংস্থার শফিককেও # বহুমুখি প্রতারককে হন্যে হয়ে খোঁজা হচ্ছে # ভুয়া ব্র্যাক সংস্থাকে পাবলিক আসল ব্র্যাক ভাবে

ব্র্যাক স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্পের নাম ভাঙিয়ে যশোর সদরসহ ৪টি উপজেলায় অনুমোদনহীন অফিস খুলে বৃহত্তর যশোর ও খুলনাঞ্চল জুড়ে নানামুখি প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে যাওয়া চক্রটি এখনও অধরা। শতাধিক নারী কর্মীকে মাঠে নামিয়ে ৫ সহ্রসাধিক পাবলিকের কাছ থেকে ৪ কোটি টাকা হাতিয়ে লাপাত্তা হওয়া ব্র্যাক সংস্থার সুপারভাইজার ও সমন্বয়কারীকে খোঁজা হচ্ছে হন্যে হয়ে। ঋণ দেয়া, গভীর নলকুপ বসানো, পাকা বাথরুম করে দেয়া, টিসিবি, সোলার বিদ্যুৎ স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সুবিধা দেয়ার নামে টাকা হাতানো পালেরগোদা মণিরামপুরের দূর্গাপুরের মুরাদ হোসেন এখন কোথায় তা নিয়েও হচ্ছে নানামুখি আলোচনা। কেননা, তিনি দিনের পর দিন মাসের পর মাস ফোন বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছেন। ভুক্তভোগী পাবলিকেরা তাকে বাড়িতে গিয়েও পাচ্ছেন না। শতাধিক নারী মাঠকর্মী ও মহাবিপাকে পড়া পাবলিক একাধিক মামলার প্রস্তুতি নিয়েছেন। এরমধ্যে একজন ভূক্তভোগী প্রধান সমন্বয়কারী নামধারী মুরাদ হাসেন, কর্মী সাধনা, বেবি খাতুনসহ অনেকের বিরুদ্ধে জিডি করেছেন। ব্র্যাক স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্পের নামে প্রতারণা শুরু হলেও ‘উদোর পিন্ডি বুদোর ঘাড়ে’ দিতে স্থানীয় শফিকুজ্জামানের পরিবারের উপর ভর করা হয় বলেও মুরাদ গংয়ের বিরুদ্ধে অভিযোগ। ১৫ মে গ্রামের কাগজ দপ্তরে এসে কান্নায় ভেঙে পড়েন মণিরামপুর পল্লী থেকে শিশু সন্তানসহ আসা শফিকুজ্জামানের পরিবারের সদস্যরা। তারা জানান, স্থানীয় রোকেয়া সংস্থাকেও ফাঁসিয়েছে ওই মুরাদ গং। সংস্থার সভাপতি শফিকুজ্জামানকে সাথে নিয়ে যৌথ কার্যক্রমের নামে এলাকা থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় মুরাদ গং। এরপর কর্মী ও ৪২ লাখ টাকার স্থিতিসহ প্রকল্প লিখিতভাবে বুঝে নিয়ে ব্র্যাক সংস্থার নামে সকল কার্যক্রম চালানো শুরু করে মুরাদ। আর রোকেয়া সংস্থা সকল দ্বায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে সরে যায়। কিন্তু মুরাদ শফিকুজ্জামানের এলাকাসহ অনেক এলাকায় প্রতারণা করে বিপাকে ফেলেছেন। ওই পরিবারের পক্ষে শফিকুজ্জামানের দাবি, তিনি কারো একটি টাকা না নিয়েও মুরাদের কারণে আজ দোষী। আর মুরাদ মোবাইল বন্ধ করে পালিয়ে মানুষের ভাগ্য নিয়ে খেলছেন। এ ব্যাপারে কর্মীরা মুরাদ ও শফিকুজ্জামান দু’জনকেই দুষলেও শফিকুজ্জামানের দাবি, মুরাদের সাথে কতিপয় নারী কর্মীও প্রতারণা ও অতিরিক্ত টাকা আদায়ে জড়িত। এসবের সঠিক তদন্ত হওয়া জরুরি। একাধিক সূত্রের দাবি, ব্র্যাক সংস্থার স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্প খুলনার সুপারভাইজার ও সমন্বয়কারী হিসেবে আবির্ভূত হন মণিরামপুরের দুর্গাপুরের মুরাদ হোসেন। প্রধান কার্যালয় খুলনার আফজালের মোড় প্রচার করে বছর দেড়েক আগে থেকে যশোরের বলাডাঙ্গা কাজীপুরে সন্নাসী বটতলা এলাকায় একটি, ঝিকরগাছা কলেজ মোড়ে একটি, অভয়নগর পায়রাডাঙ্গায় একটি এবং মণিরামপুরে অফিস খুলে বসেন। এরপর নিয়োগ প্রতারণা ও পাবলিকের টাকা হাতানোর কারসাজি শুরু করে ভুইফোঁড় এই সব অফিস খুলে। মণিরামপুর ও অভয়নগর এলাকায় প্রতারণা জোরদার করতে কৌশলে সাথে নিয়ে ফাঁসানো হয় রোকেয়া জামান যুব কল্যাণ সংস্থাকে। ওই সংস্থাকে সাথে নিয়ে যৌথ কাজ করার নামে মাঠে নামে মুরাদ গং। প্রথমে চাকরি দেয়ার নামে শতাধিক নারীর কাছ থেকে টাকা হাতিয়ে ফিতাযুক্ত পরিচয়পত্র ধরিয়ে দেন। তাদের ১৫ হাজার টাকা করে বেতন দেয়া হবে বলে প্রলোভন দেয়া হয়। ওই মুরাদ চক্রের প্রলোভনে পড়ে অভয়নগর ও মণিরামপুর এলাকার বেকার নারীরা যুক্ত হন। যোগ দেন পুরুষ কর্মীও। আরো তথ্য মেলে, পাবলিক মাথাপ্রতি ১০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত হাতানো শুরু করেন মুরাদের প্রতারণার শিকার নারী মাঠকর্মীরা। বৃহত্তর যশোরের ৪ জেলাসহ খুলনা বিভাগের ১০ জেলা জুড়ে নেটওয়ার্ক তৈরি করে। এভাবে ৫ হাজার মানুষের কাছ থেকে টাকা হাতানো হয়েছে। মুরাদ গং যোগসাজসে ৩ কোটি টাকা আত্মসাৎ করেছে। এদিকে, স্থানীয় রোকেয়া জামান সংস্থার সাথে প্রতারণা করার ঘটনায় থানায় জিডি হয়েছে। রোকেয়া জামান সংস্থার সভাপতি স্বরুপদাহ গ্রামের শফিকুজ্জামান জিডি করেছেন, যার নাম্বার ২১৬। বলা হয়েছে, দূর্গাপুরের মৃত লিয়াকত আলী গাজীর ছেলে মুরাদ হোসেন ব্র্যাক প্রনোদনা স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্প খুলে প্রতারণা করেছে। তার সাথে যুক্ত হয়ে সাধনা সরকার, বেবি খাতুন, ইতি মনিসহ অনেকে নির্ধারিত টাকার চেয়েও বেশি হাতিয়ে নিয়েছে পাবলিকের কাছ থেকে। এমনকি মণিরামপুর এলাকায় স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্প ব্র্যাক প্রনোদনার নামে চলা প্রকল্প ২৫ জন কর্মীর উপস্থিতিতে মুরাদ হস্তান্তর করে নিয়ে দায়িত্ব গ্রহণ করেন। দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করা হয়। এরপরও মুরাদ চক্র শফিকুজ্জামানকে ভয়ভীতি ও হুমকি দেয়। গালিগালাজ করে এবং পাবলিকের টাকা হাতানোর সাখে মিথ্যাভাবে জড়ানোর চেষ্টা করে। এদিকে শফিকুজ্জামানের বিরুদ্ধে করা মামলার প্রতিবেদনে মণিরামপুর থানার এসআই সবুজ হাওলাদার জানিয়েছেন, কোনো অনিয়ম ও অর্থ আত্মসাৎ ঘটনায় শফিকুজ্জামান কিংবা ওই পরিবারের কোনো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। এদিকে সাধনা সরকার, লিমা খাতুন, ইতিমনি, বেবি খাতুন, লাভলী বেগমসহ অনেকের দাবি, খুলনা বিভাগের বিভিন্ন জেলা-উপজেলায় স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্প (প্রণদনা ব্র্যাক) নামে হত দরিদ্র পরিবারকে স্বল্প মূল্যে নিত্যপন্য দেয়ার কথা বলে টাকা আদায় করিয়েছে সংস্থার প্রধান সেজে বসা দুর্গাপুরের মুরাদ ও রোকেয়া সংস্থার শফিকুজ্জামান। স্বল্পমূল্যে দ্রব্য ক্রয়ের কথা বলে পাবিলিকের কাছ থেকে ১০ হাজার কার্ড দেয়ার নামে আরো ৩০ লাখ টাকা নিয়েছে। সেভ দ্যা সিলড্রেন ডাচ বাংলা ব্যাংকের একাউন্ট বাবদ মাথা প্রতি ৬শ’৫০টাকা করে দুই হাজার একাউন্টের মাধ্যমে আরো ১৩ লাখ টাকা আত্মসাৎ করেছে ওই মুরাদ গং। এভাবে ৪ কোটি টাকা হাতিয়ে আত্মসাৎ করে এখন পালিয়ে বেড়াচ্ছে। অফিসগুলোও বন্ধ। পাবলিক মাঠ কর্মীদের ধাওয়া করেছে। এখন মাঠকর্মীদের প্রশ্ন, ফোন বন্ধ করে মুরাদ চক্র এখন কোথায় লুকিয়ে আছেন? এব্যাপারে প্রধান অভিযুক্ত মুরাদের সাথে কথা বলতে কয়েক দফা ফোন দিলেও তা বন্ধ পাওয়া গেছে। এদিকে শফিকুজ্জামান ও তার স্ত্রী রোকেয়া জামান জানিয়েছেন, মুরাদ চক্র তার প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। যে কারণে প্রতারণা বুঝতে পেরে স্ট্যাম্পে ডিড করে কর্মীদের উপস্থিতিতে ৪২ লাখ টাকা বুঝিয়ে দিয়ে তারা সরে আসেন। অথচ মুরাদ গং ব্র্যাকের নাম ভাঙিয়ে অর্থ হাতিয়ে নেয়া অব্যাহত রাখে। ওই সময় তারা জিডিও করেন, পত্রিকায় বিজ্ঞপ্তিও দেন। এদিকে পাবলিককে পথে বসিয়ে সটকে পড়ে মুরাদ গং। আর দোষী না হয়েও প্রতিনিয়ত যন্ত্রনা ভোগ করছেন তারা। নিজেদের ভুক্তভোগী দাবি করে সঠিক বিচার চেয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

X