সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
মামাতো বোনের প্রেম নিয়ে বিরোধ

শালিসে ছুরিকাঘাতে প্রাণ গেল ফুফাতো ভাইয়ের

কাগজ সংবাদ
প্রকাশ : ১৯ মে ২০২৬, ১১:৪১ পিএম
চৌগাছায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ঝন্টু মিয়া (৩০)। ছবি : গ্রামের কাগজ

যশোরের চৌগাছায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঝন্টু মিয়া (৩০) নামে এক ফার্মেসি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার চাচাতো ভাই আশানুর রহমান (৩২)। তাকে যশোরে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দক্ষিণ সাগর গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ঝন্টু মিয়া (৩০) উপজেলার মাড়ুয়া গাজীপাড়ার শফিয়ার রহমানের ছেলে এবং আহত আশানুর রহমান একই গ্রামের মশিয়ার রহমান ছেলে।

নিহতের স্বজনেরা জানান, সোমবার ঝন্টুর কিশোরী মামাতো বোনকে নিয়ে পালিয়ে যায় দক্ষিণসাগর গ্রামের আমির হোসেনের ছেলে শান্তি মিয়া। এ নিয়ে মঙ্গলবার দক্ষিণসাগর গ্রামে শালিস বৈঠকের উদ্যোগ নেয়া হয়। শালিসে ওই কিশোরীকে ফেরত দেবার কথা হয়। কিন্তু শালিস শেষে কথা কাটাকাটির একপর্যায়ে শান্তি মিয়ার পক্ষের আবু উবাইদাসহ কয়েকজন ঝন্টু ও তার চাচাতো ভাই আশানুরকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক পরীক্ষা করে ঝন্টুকে মৃত ঘোষণা করেন। এছাড়া আশানুরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ জানান, মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X