সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, মুচলেকায় মুক্ত দুই কনটেন্ট ক্রিয়েটার

কাগজ সংবাদ
প্রকাশ : ১৯ মে ২০২৬, ১০:৩৬ পিএম
কনটেন্ট ক্রিয়েটার রেশমা বেগম ওরফে তাসনিম ফুয়াদ এবং ডালিয়া খাতুন । ছবি : গ্রামের কাগজ

যশোরে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট করার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটার রেশমা বেগম ওরফে তাসনিম ফুয়াদ এবং ডালিয়া খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়ার পর মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে।

পুলিশ সূত্র জানায়, গত সোমবার দুপুরে যশোর শহরের পুলিশ লাইন পার হয়ে কদমতলা এলাকার একটি ছাত্রাবাস থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। কিন্তু ওই দুই নারী কনটেন্ট ক্রিয়েটার তাদের ফেসবুক আইডিতে প্রচার করেন যে, পুলিশ লাইন থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে পুলিশ প্রশাসনের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন মহল পর্যন্ত গড়ায়। পরে মঙ্গলবার সকালে ওই দুইজনকে পুলিশ সুপারের কার্যালয়ে ডাকা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে পুলিশ সুপার নিজে তাদের ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, অভিযোগ রয়েছে তারা প্রায়ই এ ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে থাকেন। তদন্তে উঠে এসেছে, কয়েকদিন আগে ঢাকার একটি অগ্নিকাণ্ডের ভিডিও নিজেদের ফেসবুকে পোস্ট করে সেটিকে যশোরের ঘটনা বলে প্রচার করা হয়। এছাড়া মনিরামপুরের একটি পারিবারিক ঘটনাকে ডাকাতির ঘটনা বলে পোস্ট করেছিলেন তাসনিম ফুয়াদ।

ওসি আরও জানান, ডালিয়া খাতুনের বিরুদ্ধেও এর আগে নানা অভিযোগ ছিল। সর্বশেষ পুলিশ লাইন থেকে মরদেহ উদ্ধারের ভুল তথ্য প্রচার করায় তাদের পুলিশ সুপারের কার্যালয়ে ডাকা হয়। ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট না করার শর্তে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে দ্বিতীয়বার একই ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মি. মাসুম খান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X