সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
মণিরামপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বােধন

স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমি ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ-এমপি এনামুল হক

জাহাঙ্গীর আলম, মণিরামপুর(যশোর)
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৯:৫৪ পিএম
ছবি-প্রতিনিধি

সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মণিরামপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালির পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সেবামূলক কার্যক্রম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমি ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসময় ভূমি অফিস মানেই ছিল মানুষের হয়রানির জায়গা। এখন প্রযুক্তির কল্যাণে সেই ধারণা বদলে যাচ্ছে। জনগণ যাতে স্বচ্ছ, দ্রুত ও দুর্নীতিমুক্ত সেবা পায়, সরকার সে লক্ষ্যেই কাজ করছে। সভাপতির বক্তব্যে ইউএনও সম্রাট হোসেন বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা এখন সময়ের দাবি। নাগরিকদের সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে সরকার ধারাবাহিকভাবে অনলাইনভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ করছে। এই মেলার মাধ্যমে মানুষ সরাসরি সেবা গ্রহণের পাশাপাশি ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতন হওয়ার সুযোগ পাবেন। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন। এ সময় বক্তব্য রাখেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা জামায়াতের আমীর ফজলুল হক, প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন জানান, ভূমি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। আধুনিক প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতেই এ আয়োজন। এখন অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-পর্চা সংগ্রহসহ বিভিন্ন সেবা সহজেই পাওয়া যাচ্ছে। এতে জনগণের সময় ও ভোগান্তি দুটোই কমছে। তিনি আরও বলেন, মেলার মাধ্যমে সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা সম্পর্কে সচেতন করা হচ্ছে। একই সঙ্গে গণশুনানি ও সরাসরি পরামর্শের মাধ্যমে দীর্ঘদিনের অনেক জটিল সমস্যারও সমাধান দেওয়া হচ্ছে। মেলায় আগত এক সেবাগ্রহীতা আব্দুল কাদের বলেন, আগে একটি নামজারি করতে অনেকবার অফিসে আসতে হতো। এখন কর্মকর্তারা সরাসরি বুঝিয়ে দিচ্ছেন কীভাবে অনলাইনে আবেদন করতে হয়। এতে সাধারণ মানুষের অনেক উপকার হচ্ছে। সপ্তাহব্যাপী কর্মসূচির আওতায় অনলাইন নামজারি আবেদন গ্রহণ, ভূমি উন্নয়ন কর পরিশোধ, লিজমানি জমা, ই-পর্চা বিতরণসহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানে গণশুনানি, সেমিনার, সচেতনতামূলক আলোচনা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজনও রাখা হয়েছে। নাগরিকদের দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা দিতে মেলায় স্থাপন করা হয়েছে বিশেষ সেবা বুথ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X