সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরের প্রাচীন পাঠাগার পরিদর্শন সংস্কৃতিমন্ত্রীর

কাগজ সংবাদ
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৯:২০ পিএম
রোববার যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরী পরিদর্শন করেন সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি। ছবি: গ্রামের কাগজ

দুই শতাব্দির প্রাচীন যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। রোববার দুপুরে মন্ত্রী ঐতিহাসিক ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরিতে আসেন। এসময় তিনি পাবলিক লাইব্রেরিতে সংরক্ষিত তালপাতায় লেখা প্রাচীণ বাংলা সাহিত্যের পাণ্ডুলিপি ও বিভিন্ন বই পরিদর্শন করেন। এছাড়া মন্ত্রী যশোর ইন্সটিটিউট চত্বরে শতাব্দি প্রাচীন টাউন ক্লাব ঘুরে দেখেন। এর আগে তিনি যশোর শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরিতে অবস্থানকালে সাংস্কৃতিক মন্ত্রী সাংবাদিকদের বলেন, গত ২০ বছর দেশ ঘন কালো তমসাচ্ছন্ন অন্ধকারে ছিল। এই অন্ধকার ভেদ করে আমরা নতুন প্রভাত আনতে চাই। নতুন সূর্যোদয় করতে চাই। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আমরা জীবনের গান গাইতে চাই। তিনি বলেন, মানুষকে পাঠাগারমুখী করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে। এ জন্য আমাদের শিক্ষা মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয়ের নানা মুখী তৎপরতা চলতে থাকবে। পাঠাগারের পরিবেশটাও নান্দনিক করার চিন্তা রয়েছে। যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরিতে উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনার জন্য এসময় মন্ত্রী ৫০ লাখ টাকা বরাদ্দ দেন। এসময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এ. জেড.এম. সালেক স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X