সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোর জেনারেল হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর উদ্যোগ

কাগজ সংবাদ
প্রকাশ : ১৬ মে ২০২৬, ১০:০১ পিএম
শনিবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সভাকক্ষে জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তৃতা করেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: গ্রামের কাগজ

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু করতে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ৩ বছর পর শনিবার জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় এই পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়া নতুন আইসিইউ ও আইসোলেশন ইউনিট চালু, রোগীদের বিনামূল্যের ওষুধ সামগ্রী বিতরণ নিশ্চিত, চিকিৎসকদের নিয়ম মেনে রাউন্ডে আসা, বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নিশ্চিত ও দালালের দৌরাত্ম্য কমানোর ব্যাপারে আলোচনা হয়।

এসময় চিকিৎসাসেবার মান বাাড়তে নির্দেশনা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার দুপুরে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মিলনায়তনে জেলা হাসপাতাল ব্যবস্থা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদে সংরক্ষিত আসনের এমপি সাবিরা সুলতানা মুন্নি, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, যশোর জেলা বিএনপির সভাপতি পাবলিক প্রসিকিউটর সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার আবু হাসনাত মো. আহসান হাবিব, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, ড্যাব নেতা ডা. রবিউল ইসলাম তুহিন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান কবির বাপ্পি প্রমুখ।

সভা শেষ করে সৈয়দ সাবেরুল হক সাবু সাংবাদিকদের জানান, ২০২৩ সালের পর এই প্রথম জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হলো। সভায় রোগীদের সেবার মান উন্নয়ন, হাসপাতাল চত্বর পরিস্কার পরিছন্ন রাখা, সরকারের সরবরাহকৃত বিনামূল্যের ওষুধ সঠিকভাবে বিতরণ, চিকিৎসকদের রাউন্ডে আসা, জনবল সংকট নিরসন ও দালালের দৌরাত্ম্য কমানোর ব্যাপারে আলোচনা করা হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, হাসপাতালে বহিরাগত (স্বেচ্ছাসেবী) কর্মচারী নিয়ন্ত্রণ, অনাকাঙ্খিত যানবাহন নিয়ন্ত্রণ, সিসিইউ পূর্ণাঙ্গভাবে চালু করা, নতুন আইসিইউ ইউনিট চালু করার বিষয়ে জোরালোভাবে আলোচনা করা হয়েছে। এছাড়া চিকিৎসাসেবার মান বাড়াতে প্রতিমন্ত্রী বিভিন্ন দিকনির্দেশনা দেন। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে শতভাগ চেষ্টা করা হবে।

সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, হাসপাতালের সিকিউরিটি থেকে শুরু করে জনবলের সমস্যা, রোগীদের খাবারের মান উন্নয়ন, রোগীদের চাহিদা পূরণের ব্যাপারেও আলোচনা করা হয়।

এছাড়া হাসপাতালের কিছু অনিয়ম নিয়ে আলোচনা হয়। চিকিৎসা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় সংকট দ্রুত সমাধানের আশ্বাস দেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এসময় তিনি হাসপাতালের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন বিভাগে তিনটি কমিটি গঠনের মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বলে সভায় উপস্থিত একজন নিশ্চিত করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X