মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন

সভাপতি সাহিদ ও সম্পাদক রনি
কাগজ সংবাদ
প্রকাশ : ১৬ মে ২০২৬, ১০:১৬ এএম
সভাপতি সাহিদ ও সম্পাদক রনি

বাংলাদেশ ওপেন ইনভারসিটি শট কল্লি হয় বিওইউ,ইডারে নাই আরো শট কল্লি হয় বউ। এই নিয়ে কাল তেমাতায় এক পন্ডিতির পাঠশালা বইলো। একজন কলে ওপেন ইনভারসিটির চাইতেও বড় ইনভারসিটি হচ্চে বউ। হ্যানো কোন জ্ঞান নেই যা পাবা না। একজন কলে এট্টা নমুনা দেও তাতে আমাগের বুজদি যুইত হয়। তাই শুইনে যে জ্ঞান বিলি কচ্চিল সে নিকচোয় কলে, কয়ডার কতা কবো। যিডা মন চায় সিডাই কও। তালি শোন, কইয়ে গল্প দেলে উসায়ে। এক লোকের বউ বারন দেচে লুঙ্গি পইরে বাইরি যাবা না আর ব্যাংকে তো যাবাই না। গরম এট্টা চাড়া দেচে। বাড়ির পাশে ব্যাংক। লোকটার কয়ডা টাকা তুলাও জরুলী। তাই বউ’র বারন না শুইনেই লুঙ্গি পইরেই গেচে ব্যাংকে টাকা উটোতি। কপালের ফ্যার আর কারে কয়। ঐ সুমায়ই ব্যাংকে ডাকাত পইড়েচে। বাউড়োন ধুড়োন উড়ো ফায়ের কইরে যেম্মি পাইরেচে টাকা লুট করা শুরু কইরে দেচ্চে। একজন ভুকসি মাইরে থাকার মদ্দি থানায় মুবাল কইরেচে। এট্টু পরে কু কু কত্তি কত্তি পুলিশির গাড়ির আইসতেচে আওয়াজ পাইয়ে ডাকাতরা চম্পট। সিনেমার মত ডাকাত চাইলে যাওয়ার পর হুড়মুড় কইরে পুলিশ আইসে কচ্চে হ্যানস আপ, যে য্যানে আছেন নড়বেন না। পুলিশ পজিশন নিতি নিতি হটাস ফলো কইরেচে সুফার পেছনে কিডা যেন ডাবি মাইরে আছে। আর যাবা কনে, পুলিশির লিডার অস্তর তাক কইরে কলে, ভালোয় ভালোয় বাইরো আসো না হলি কিন্তুক গুলি কইরে দেবো। এই কতা শুইনে সুফার পেছনতে এক লোক চ্যাও চ্যাও কইরে কলে, স্যার গুলি করবেন না। আমি ডাকাত না, আমি ব্যাংকের গিরাহক। আইলাম কয়ডা টাকা তুলতি। পুলিশ গ্যাঙায় কচ্চে, গিরাহক হলি পেছনে ভুকসি মারার কি আছে। লোকটা কলে স্যার বাইরোতি পারবো না পবলেম আচে। লুঙ্গি পইরে আইলাম টাকা তুলতি। ডাকাতরা যাওয়ার সুমায় আমার লুঙ্গি টান মাইরে খুলে তাতে লুটির টাকা নিয়ে চইলে গেচে। ব্যাংক ম্যানেজার সুফার ওপরতে ভুলুক মাইরে কলে, সত্যি কতা কচ্চে স্যার। উনি আমার গিরাহক। কি সব্বোরাশ টাকা গেলি টাকা পাওয়া যাবে কিন্তুক ইজ্জেত গেলি ! তাই শুইনে বিটাডা কলে, বউ’র কতা না শুইনে ইজ্জেতই বেহাত হওয়ার জুগাড় ! গল্প শুইনে পুইতে গেলাম। আলাম কনে, মলাম যে ! যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে সাইদুর রহমান সাহিদ ও সাধারণ সম্পাদক পদে হাসিবুল হাসান রনি বিজয়ী হয়েছেন। শুক্রবার উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ২৫১ জন সদস্যের মধ্যে ২৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে সাইকেল প্রতীকের প্রার্থী সাইদুর রহমান সাহিদ ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। সভাপতি পদে চেয়ার প্রতীকের শহিদুল ইসলাম ১০৭ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী হাসিবুল হাসান রনি ১৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বাস প্রতীকের মাসুদ আলম ১০৫ ভোট পেয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে ছাতা প্রতীকের রাসেল শেখ ১০৩ ভোট এবং গোলাপ ফুল প্রতীকের হযরত আলী ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-সভাপতি পদে কুড়েঘর প্রতীকের মাহাবুর হাসান জুয়েল ৭৭ ভোট, বৃক্ষ প্রতীকের আমিরুল ইসলাম মুকুল ৭৬ ভোট এবং মিনার প্রতীকের মাকছুদ হোসেন ৫১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে পাঞ্জা প্রতীকের প্রার্থী বাবুল হোসেন ১২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী হাতুড়ি প্রতীকের মাহাবুব আলম সুজন পেয়েছেন ১০০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোমবাতি প্রতীকের মফিজুর রহমান ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী শেখ মামুন অর রশিদ লিটন ১০৯ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে ফুটবল প্রতীকের রবিউল ইসলাম ছোট্টু ৯৫ ভোট বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের ফরহাদ হোসেন ৭৪ ভোট ও ফ্যান প্রতীকের এহসানুর রহমান ৬৭ ভোট পেয়েছেন। প্রচার সম্পাদক পদে টেলিভিশন প্রতীকের মো. কামরুজ্জামান ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পরাজিত মাইক প্রতীকের ফারুক হোসেন ৯৬ ভোট পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে টিউবওয়েল প্রতীকের আরিফ শেখ ১৩৯ ভোট, আম প্রতীকের সহিদুল ইসলাম বাবু ১৩৪ ভোট, রিকশা প্রতীকের মো. সোহেল ১২০ ভোট এবং ডাব প্রতীকের আজিজুল ইসলাম ১০৮ ভোট পেয়ে বিজয়ী হন। আর চশমা প্রতীকের মকবুল হোসেন ৮৭ ভোট ও গাভী প্রতীকের মতিউর রহমান ৭৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. পারভেজ যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুর রহমান মজনু, সদস্য মোর্তুজা হোসেন এবং সদস্য সচিব ছিলেন লিয়াকত আলী। পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ফেরদৌস, ইয়াসিন, কাউসার আহমেদ, মোস্তফা আহমেদ প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

X