সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ২য় আন্তর্জাতিক কনফারেন্স

গবেষণা ও উদ্ভাবনই টেকসই উন্নয়নের চাবিকাঠি: উপাচার্য 
তামান্না আঁখি শ্রাবনী, যবিপ্রবি
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৯:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স। শুক্রবার (১৫ মে) দিনব্যাপি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের আয়োজনে “ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট” শীর্ষক এই দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত গবেষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে।

কনফারেন্সে প্রধান অতিথি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, গবেষণা ও উদ্ভাবনই টেকসই উন্নয়নের চাবিকাঠি। বর্তমান বিশ্ব এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে যুদ্ধ ও অস্থিরতা, অন্যদিকে জলবায়ু পরিবর্তন, জ¦ালানি অনিরাপত্তা এবং সম্পদের সীমাবদ্ধতার মতো নজিরবিহীন চ্যালেঞ্জ মানবজাতিকে গ্রাস করেছে। এই সংকট থেকে উত্তরণে কেবল নীতি নির্ধারণী আলোচনা যথেষ্ট নয়, বরং সংকল্পবদ্ধ গবেষণা ও উদ্ভাবন প্রয়োজন।

যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য বলেন, আমাদের দেশের জন্য বর্তমানে আধুনিক প্রযুক্তির সাথে টেকসই পদ্ধতির সমন্বয় ঘটানো এখন আর কোনো বিকল্প নয় বরং এটি আমাদের ভবিষ্যৎ ও মানবতার জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। সভ্যতার শুরু থেকেই প্রকৌশল বিদ্যা সমাজকে আধুনিক সমাজে রুপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অবকাঠামো উন্নয়ন থেকে নবায়নযোগ্য জ¦ালানি, স্মার্ট কৃষি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, কিংবা পরিবেশবান্ধব উৎপাদন থেকে টেকসই পরিবহন-প্রকৌশলগত উদ্ভাবন আমাদের সমাজকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। তবে মনে রাখতে হবে, প্রযুক্তিগত এই অগ্রগতি অবশ্যই নৈতিক দায়বদ্ধতা, পরিবেশ সচেতনতা এবং সামাজিক সমতার ভিত্তিতে হতে হবে। প্রকৃত উন্নয়ন কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি দিয়ে পরিমাপ করা যাবে না। আমাদের নিশ্চিত করতে হবে পরিবেশ রক্ষা, মানুষের কল্যাণ এবং ন্যায়বিচার। তিনি আরও বলেন, এই রূপান্তরের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোর বিশেষ দায়িত্ব রয়েছে। শ্রেষ্ঠত্ব এবং উদ্ভাবনের কেন্দ্র হিসেবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রকৌশলী ও বিজ্ঞানীদের এমনভাবে তৈরি করতে হবে, যারা কেবল প্রযুক্তিগতভাবে দক্ষই হবে না, বরং সামাজিকভাবে দায়িত্বশীল এবং বিশ্বজনীন সচেতনতাসম্পন্ন মানুষ হবে।

কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্থানের ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (ইউইটি) কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ উসমান গণি খান। তিনি ‘ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’র উপর গবেষণামূলক তথ্য স্লাইড আকারে উপস্থাপন করেন। এছাড়াও ভার্চুয়ালি মূল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউফান্ডাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের (এমইউএন) প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সেলিম আহমেদ।

বক্তারা শিক্ষার্থীদের সাসটেইনেবল ডেভেলপমেন্টের উপর কেনো গুরুত্ব দিতে হবে এবং এই ধরনের গবেষণার চাহিদা বিশ্বে কতোটুকু গুরুত্ব বহন করে এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। কনফারেন্সে আগ্রহী শিক্ষার্থীদের গবেষণা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মূল প্রবন্ধ উপস্থাপনের পর শুরু হয় পোস্টার প্রেজেন্টেশন ও টেকনিক্যাল সেশন। বিকেল সাড়ে ৪টায় পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক কনফারেন্স শেষ হয়।

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের আয়োজনে আন্তর্জাতিক এ কনফারেন্সে আহবায়ক হিসেবে বক্তব্য দেন অনুষদের ডিন অধ্যাপক ড. ইমরান খান। এছাড়াও কনফারেন্সে কো-কনভেনার হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুল ইসলাম এবং কনফারেন্সের সেক্রেটারি ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

কনফারেন্সে যবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। কনফারেন্সের মূল প্রবন্ধকের অনুষ্ঠান পরিচালনা করেন কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জাহেদুল ইসলাম ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আনিকা আনজুম।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X