রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ধুমঘাটের তিন বছর পূর্তি উৎসব 

যশোরে তিন গুণীকে সম্মাননা নতুন বইয়ের মোড়ক উন্মোচন

কাগজ সংবাদ
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৯:৩৮ পিএম
বই পড়া আন্দোলন, তরুণদের উদ্যোক্তা সৃষ্টি ও শিশুদের বিনামূল্যের পাঠশালা গড়া-তিন গুণীকে সম্মাননা প্রদান করা হয়েছে। ছবি: গ্রামের কাগজ

বই পড়া আন্দোলন, তরুণদের উদ্যোক্তা সৃষ্টি ও শিশুদের বিনামূল্যের পাঠশালা গড়া-তিন গুণীকে সম্মাননা প্রদান করা হয়েছে। যশোরে সাহিত্য, সাংবাদিকতা ও সামাজিক উদ্যোগভিত্তিক সংগঠন ‘ধুমঘাট’-এর তিন বছর পূর্তি উৎসবে শুক্রবার বিকালে এ সম্মাননা জানানো হয়। প্রেসক্লাব যশোর অডিটোরিয়াম এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্মাননাপ্রাপ্ত তিনজন হলেন, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন, একই কলেজের সহকারী অধ্যাপক শাহজাহান কবীর ও পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ।

তিনজন বিশিষ্ট নাগরিক তাদের উত্তরীয় পরিয়ে হাতে সম্মাননা স্মারক তুলে দেন। বিশিষ্ট নাগরিকেরা হলেন, ঝিনাইদহের সরকারি কে.সি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডক্টর বি এম রেজাউল করিম, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা ও যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেডএম সালেক।

তিন বছর পূর্তি উৎসবে জাতীয় সংগীতের মাধ্যমে ধুমঘাটের তিন বছর পূর্তি ও সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক মনিরুল ইসলামের লেখা ‘আগামীর সাংবাদিক: কিশোর বয়সেই হাতেখড়ি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এরপর ধুমঘাটের তিন বছরের জার্নি বিষয়ে একটি তথ্যচিত্র প্রদর্শনী করা হয়। এরপর ‘তারুণ্যের বাতিঘর’ শিরোনামে তিনজন গুণীকে নিয়ে আরো একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। ছবি: গ্রামের কাগজ

দ্বিতীয় পর্বে গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এ পর্বে বইয়ের উপর আলোচনা করেন বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক ডক্টর বিএম রেজাউল করিম, যশোর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোফাজ্জল হোসেন, যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, বইয়ের লেখক মনিরুল ইসলাম। সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক কমিটির আহবায়ক শাহেদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা পাবলিক কলেজের সহকারী অধ্যাপক তাগদীরুল গনী নিবিড় ও দীপান্বিতা সিংহ রায়। অনুষ্ঠানে শিক্ষাবিদ, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, লেখক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X