সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোর টাউন হল ময়দানে ‘হলিডে মার্কেট’ উদ্বোধন

কাগজ সংবাদ
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৯:৩২ পিএম

মানব পাচারের শিকার সার্ভাইভারদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে যশোর টাউন হল ময়দানে হলিডে মার্কেট চালু হয়েছে। প্রতি শুক্রবার ছুটির দিনে বিকেল ৩টা থেকে মাঠের দক্ষিণপাশে এই মার্কেট শুরু হবে। চলবে সূর্যাস্ত পর্যন্ত।

শুক্রবার বিকেলে যশোর ইনস্টিটিউটের সাবেক সাধারণ সম্পাদক এবং যশোর জেনারেল হাসপাতালের সাবেক তত্বাবধায়ক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু প্রধান অতিথি হিসেবে মার্কেটটির উদ্বোধন করেন।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লেখক শওকত শাহী, দেলোয়ার হোসেন, উইনরক ইন্টারন্যাশনালের সুপ্তি দিপ্রা এবং রাইটস যশোরের পরিচালক (কর্মসূচি) প্রদীপ দত্ত ও উপ-পরিচালক এস এম আজহারুল ইসলাম। প্রসঙ্গত, রাইটস যশোর পরিচালিত মানব পাচার বিরোধী কার্যক্রমে বিদেশ থেকে ফিরে আসা সার্ভাইভারদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সংস্থা পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্প থেকে সার্ভাইভারদেরকে আয়বর্ধক নানা কাজের প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

এসব সার্ভাইভাররা বাজার থেকে নানা পণ্য কিনে বিক্রির পাশাপাশি নিজেরাও কিছু পণ্য উৎপাদন করে বিক্রি করে থাকেন। সেসব পণ্যের সম্ভার নিয়ে প্রতি শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যশোর টাউন হল ময়দানের দক্ষিণপাশে হলিডে মার্কেট পরিচালিত হবে। এজন্য যশোর ইনস্টিটিউটের বিগত কমিটির কাছ থেকে অনুমতিও গ্রহণ করেছে রাইটস যশোর।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X