সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় পাঁচ লাখ টাকা

কাগজ সংবাদ
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৭:৫১ পিএম
ছবি: সংগৃহীত।

যশোর সদর উপজেলার আড়পাড়া গ্রামে রাতের আঁধারে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঘের মালিক সিরাজুল ইসলাম। বুধবার দিবাগত রাতে আড়পাড়া ক্লাব মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সিরাজুল ইসলাম জানান, তিনি যশোর সদরের কিসমত নোয়াপাড়ার বাসিন্দা। আড়পাড়া গ্রামের আবু সাঈদের কাছ থেকে পাঁচ বছরের জন্য প্রায় ২০ বিঘা জমির একটি মাছের ঘের লিজ নিয়েছেন। প্রতি বছর ওই ঘেরের জন্য তাকে প্রায় চার লাখ টাকা লিজ দিতে হয়।

তিনি বলেন, প্রায় ২০ দিন আগে ঘেরে তিন লাখ টাকা মূল্যের ব্ল্যাক কার্প মাছের পোনা ছাড়া হয়েছিল। পাশাপাশি মাছের খাদ্য বাবদ আরও প্রায় দুই লাখ টাকা ব্যয় করা হয়েছে। ঘেরটির দেখভাল করার জন্য কয়েকজন শ্রমিকও নিয়োজিত ছিলেন।

বৃহস্পতিবার সকালে ঘেরের চৌকিদার মাছকে খাবার দিতে গিয়ে দেখতে পান, অসংখ্য মাছ মরে পানির ওপর ভেসে রয়েছে। পরে তিনি বিষয়টি ঘের মালিককে জানালে সিরাজুল ইসলাম ঘটনাস্থলে এসে মৃত মাছের স্তূপ দেখতে পান।

সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, ঘেরটি লিজ নেওয়াকে কেন্দ্র করে আড়পাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে রিফাতের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিভিন্ন সময় তাকে ঘের ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হতো। তার দাবি, রিফাত, ইউনুস, ফারুকসহ কয়েকজন পরিকল্পিতভাবে ঘেরে বিষ প্রয়োগ করেছে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রিফাত। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিফাতের বিরুদ্ধে এর আগেও এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X