সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে স্বামী-শ্বশুরবাড়ির নির্যাতনের বিচার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

কাগজ সংবাদ
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০২:৫২ পিএম
যশোরে স্বামী-শ্বশুরবাড়ির নির্যাতনের বিচার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিনের নির্যাতন, যৌতুকের দাবিতে অত্যাচার, প্রতারণা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে বিচার ও নিরাপত্তা দাবি করেছেন ঢাকার বনশ্রী এলাকার বাসিন্দা নার্গিস আক্তার খালেদা।

আজ বৃহস্পতিবার (১৪ মে) যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নার্গিস আক্তার জানান, ২০০৭ সালে যশোর জেলার রামনগর ইউনিয়নের মোবারককাঠি গ্রামের বাসিন্দা বদিয়ার রহমানের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার স্বামী বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন তিনি। এর মধ্যে স্বাক্ষর জাল করে ব্যাংক হিসাব থেকে টাকা আত্মসাৎ, ঋণ নিয়ে পালিয়ে যাওয়া এবং তার স্বর্ণালংকার নিয়ে যাওয়ার ঘটনাও রয়েছে।

তিনি জানান, ২০১২ সালের মার্চ মাসে সন্তান জন্মের কয়েকদিন আগে তার শাশুড়ি ও ভাসুর ঢাকার বাসা থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা নিয়ে যান। এ ঘটনায় তিনি খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নার্গিস আক্তারের অভিযোগ, ২০২১ সালে তার স্বামী পুনরায় প্রতারণার মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়ে যান। এছাড়া ২০২৪ সালে শ্বশুরবাড়িতে গিয়ে তিনি স্বামীর একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের বিষয় জানতে পারেন। এ নিয়ে প্রতিবাদ করলে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয় বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, তার স্বামী বদিয়ার রহমান, শাশুড়ি সুফিয়া বেগম, ভাসুর মশিয়ার গাজী, ননদ সালমা ও সালমার স্বামী মোস্তফাসহ পরিবারের অন্য সদস্যরা তাকে মারধর করেন এবং সন্তানকে ছিনিয়ে নেওয়ার হুমকি দেন।

ভুক্তভোগীর দাবি, বাবার জমি বিক্রির প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে তিনি শ্বশুরের জমিতে একটি বসতবাড়ি নির্মাণ করেন। কিন্তু এরপরও নির্যাতন বন্ধ হয়নি। সর্বশেষ চলতি বছরের ২৯ মার্চ তার স্বামী তাকে তালাক দিয়ে পালিয়ে যান। পরে শ্বশুরবাড়ির লোকজন তাকে ও তার সন্তানকে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। তবে মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে তাকে ও তার সন্তানকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন নার্গিস আক্তার।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খালেদার ছেলে খালেদ রহান আলিফ ও মেয়ে রুবাইয়া রহমান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X