সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত 

কাগজ সংবাদ
প্রকাশ : ১৩ মে ২০২৬, ১০:১৬ পিএম
১৯ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বুধবার যশোর কালেক্টরেট চত্তরে জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, এনডিডি অফিসের উদ্যোগে র‍্যালীর উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ পরিচালক ও পৌর প্রশাসক রফিকল হাসান। ছবি: গ্রামের কাগজ

যশোরে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। অটিজম কোনো সীমাবদ্ধতা নয়- প্রতিটি জীবন মূল্যবান এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, এনডিডি অফিসের উদ্যোগে বুধবার সকালে যশোর কালেক্টরেট চত্বরে এক আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হারুন-অর-রশীদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর সহকারী পরিচালক সাইফুল ইসলাম, ইতি সেন, প্রবেশন অফিসার আব্দুল ওহাব, অটিজম ও এনডিডি বিশেষজ্ঞ আমিনুর রহমান, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডাক্তার প্রজ্ঞা পারমিতা, ল্যাম্পের নির্বাহী পরিচালক ডাক্তার আহসান হাবীব, প্রয়াস যশোর অঞ্চলের প্রশাসনিক কর্মকর্তা শায়লা শারমিন, মুস্তাফিজুর রহমান, জেলা এনজিও সমন্বয়কারী শেখ রাকিবুল ইসলাম নয়ন এবং এডিডি’র জেলা সমন্বয়কারী নাসির উদ্দীন। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের এই আয়োজনে সক্রিয়ভাবে সহযোগিতা ও অংশগ্রহণ করে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, বাঁচতে শেখা, সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়। অনুষ্ঠান শেষে একটি সচেতনতামূলক র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X