সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নওয়াপাড়ায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

কাগজ সংবাদ
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৯:৫৪ পিএম
প্রেসক্লাব যশোরে বুধবার নোয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা নাজমুন নাহার মুক্তির হাউজিং স্টেটে নিজস্ব জায়গা যুবলীগ নেতা হাদিউজ্জামান চিমা ও তার পরিবারের লোকজন দখলকরে রেখেছে দাবি করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। ছবি: গ্রামের কাগজ।

জমি দখল, প্রাণনাশের হুমকি ও দীর্ঘদিনের হয়রানির অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যশোরের নওয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা নাজমুন নাহার মুক্তি। বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি যুবলীগ নেতা চিমা চক্রের হাত থেকে মুক্তির দাবি জানান। এর আগে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

লিখিত বক্তব্যে নাজমুন নাহার মুক্তি বলেন, ৪ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে তার জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে বসবাস করে আসছিলেন যুবলীগ নেতা হাদিউজ্জামান চিমা ও তার পরিবারের সদস্যরা।

তিনি আরও বলেন, জমি দখল অবস্থায় থাকাকালীন সময় থেকেই চিমা ও তার সহযোগীরা একাধিকবার তার বাড়িতে হামলা ও বোমা নিক্ষেপ করেছে। পরবর্তীতে আদালতে মামলা দায়ের করা হলে সেটি বর্তমানে বিচারাধীন রয়েছে। একই সঙ্গে জমিটি হাউজিং এস্টেটের অন্তর্ভুক্ত হওয়ায় হাউজিং কর্তৃপক্ষের কাছেও অভিযোগ করেন তিনি।

অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১০ মে হাউজিং কর্তৃপক্ষ অভিযান চালিয়ে ওই জমি দখলমুক্ত করে দেয়। দখলমুক্ত করার পর থেকেই অভিযুক্তদের পরিবারের সদস্যরা তার সন্তানদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন মুক্তি। শুধু তাই নয়, ওই জমি ঘিরেও রেখেছে চিমা চক্র। তিনি বলেন, আমার বড় সন্তানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে রাস্তাঘাটে যেকোনো স্থানে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।

এসব ঘটনায় তার পরিবার দীর্ঘদিন আতঙ্কে জীবনযাপন করছে। এমনকি তার স্বামীও সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি। সে সময়ও থানায় জিডি করা হয়েছিল।

নাজমুন নাহার মুক্তির দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে। বর্তমানে তারা বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে জমির দখল ধরে রাখার চেষ্টা করছে। এমনকি জাল দলিল তৈরি করে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, সম্পত্তির সুরক্ষা, দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় মুক্তির বাবা তোফায়েল আহমেদ, প্রতিবেশী সিরাজ খাঁ ও আব্দুল্লাহ আল আজাদ উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X