সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিএসএফের রাবার বুলেটে আহত যুবক যশোর হাসপাতালে ভর্তি

কাগজ সংবাদ
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০২:৪৬ পিএম
বিএসএফের রাবার বুলেটে আহত যুবক যশোর হাসপাতালে ভর্তি

চোরাইপথে ভারত থেকে দেশে ফেরার পথে সাতক্ষীরার শ্যামনগর থানার গোবিন্দপুর গ্রামের গোপাল চন্দ্র মণ্ডলের ছেলে বৈষ্ণব বিহারী মণ্ডল বিএসএফের ছোড়া রাবার বুলেটে আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বৈষ্ণব বিহারী জানান, শারীরিক অসুস্থতার কারণে প্রায় ২৩ দিন আগে তিনি অবৈধ পথে ভারতে যান। সেখানে অবস্থান শেষে মঙ্গলবার দিবাগত রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করেন।

বিএসএফের রাবার বুলেটে আহত যুবক যশোর হাসপাতালে ভর্তি

এ সময় সীমান্ত অতিক্রমকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ করেন তিনি। গুলিবিদ্ধ হয়ে তার শরীরের বিভিন্ন স্থানে রাবার বুলেট বিদ্ধ হয়। পরে সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসে। রাতেই তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সীমান্ত এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নেওয়া হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X