
যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের সর্দার বাগডাঙ্গা এলাকায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গিয়ে নুর-নবী নামে এক কৃষক গুরুতর আহত হয়েছেন। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আহত নুর-নবী সর্দার বাগডাঙ্গা গ্রামের মৃত নহর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) সকাল আনুমানিক ১০টার দিকে জমি চাষ শেষে ট্রাক্টর নিয়ে বাড়ি ফেরার পথে সর্দার বাগডাঙ্গা মেইন রাস্তার পাশে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় ট্রাক্টরটি উল্টে পাশের পুকুরে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন নুর-নবী।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পুরুষ সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।
বর্তমানে নুর-নবীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মন্তব্য করুন