সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে পিকআপের ধাক্কায় আহত দুই নারী

কাগজ সংবাদ
প্রকাশ : ১৩ মে ২০২৬, ১২:৩১ পিএম
ছবি: সংগৃহীত।

যশোর সদর উপজেলার জগমোহনপুর এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় দুই নারী আহত হয়েছেন। বুধবার (১৩ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— জগমোহনপুর গ্রামের বাসিন্দা রিভা খাতুন (৪৫), স্বামী মোজাম বিশ্বাস এবং সালমা বেগম (৪০), স্বামী তোজাম বিশ্বাস। তারা উভয়েই যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকাল আনুমানিক ৮টার দিকে জগমোহনপুর আদর্শ স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে দুই নারী মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

পরে স্বজনরা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

চিকিৎসকদের ভাষ্য, আহত দুই নারীর অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X