সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

স্ত্রীর অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৮:৪১ পিএম
প্রতীকী ছবি

সম্পর্কের অবনতি হওয়ার পর স্ত্রীর নগ্ন ও অর্ধনগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মঙ্গলবার স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক নারী। অভিযুক্ত আব্দুর রহমান জীম (২৬) ঝিকরগাছা উপজেলার কাটাখালি রূপনগর গ্রামের আব্দুল হামিদের ছেলে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত এজাহার হিসেবে গ্রহণের জন্য মণিরামপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

অভিযোগে ভুক্তভোগী নারী (১৯) উল্লেখ করেন, ২০২৪ সালের ২২ এপ্রিল জীমের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের দুই বছরের মাথায় তিনি অন্তঃসত্ত্বা হন। তবে জোরপূর্বক তার গর্ভের সন্তান নষ্ট করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং একপর্যায়ে তারা আলাদা বসবাস শুরু করেন। পরে গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগে তিনি জীমের বিরুদ্ধে আদালতে একটি নালিশি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে আরও বলা হয়, এতে ক্ষুব্ধ হয়ে জীম তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করেন। স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে বসবাসের সময় কৌশলে তার নগ্ন ও অর্ধনগ্ন ছবি মোবাইল ফোনে ধারণ করে রাখেন। পরে সম্পর্কের অবনতি হলে একটি ফেসবুক পেজ খুলে সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এছাড়া গত ৪ মে ফোন করে জীম হুমকি দেন, তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক বজায় না রাখলে আরও ছবি ফেসবুকে প্রকাশ করা হবে। একই সঙ্গে হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জারেও ছবিগুলো পাঠানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় তিনি সামাজিকভাবে মারাত্মক মানহানির শিকার হয়েছেন বলে দাবি করেন। পরে বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হন ওই নারী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X