সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যুবককে প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক ইউপি সদস্য চিমার বিরুদ্ধে জিডি

কাগজ সংবাদ
প্রকাশ : ১২ মে ২০২৬, ০১:৩৮ পিএম
যুবককে প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক ইউপি সদস্য চিমার বিরুদ্ধে জিডি

যশোরে সাবেক ইউপি সদস্য ও যুবলীগ নেতা হাদিউজ্জামান চিমা এবং তার সহযোগীদের বিরুদ্ধে এক যুবককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শরীফ আল আমিন ওরফে শুভ কোতোয়ালি থানায় চারজনের নাম উল্লেখ করে সাধারণ ডায়েরি করেছেন। শরীফ শহরতলীর বিরামপুর এলাকার ফেরদৌস হোসেনের ছেলে।

জিডিতে বিবাদী করা হয়েছে উপশহর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও যুবলীগের সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাদিউজ্জামান চিমা, তার বোন সুমাইয়া পুতুল, পাগলাদাহ গ্রামের মোয়াজ্জেমের ছেলে রাশেদ এবং শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার পাপ্পুকে।

ভুক্তভোগী শরীফ আল আমিন জিডিতে উল্লেখ করে, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে তাদের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে বিভিন্ন সময় তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। গত ১০ মে সকাল সাড়ে ১০টার দিকে বিরামপুর গাবতলা মোড় এলাকায় অবস্থানকালে হাদিউজ্জামান চিমাসহ অন্যরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেছেন।

এদিকে সম্প্রতি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানে উপশহর এলাকার একটি জমি উদ্ধারকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া জমিটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শরীফ আল আমিনের পরিবারের দাবি, প্রায় দুই দশক ধরে জমিটি অবৈধভাবে দখলে রেখেছিলেন হাদিউজ্জামান চিমা ও তার সহযোগীরা। তবে গৃহায়ন কর্তৃপক্ষ জমি উদ্ধার করার পর প্রকৃত মালিকানা দাবি সামনে এলে উভয়পক্ষের মধ্যে বিরোধ আরও তীব্র হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় প্রাণনাশের হুমকির অভিযোগের ঘটনা ঘটে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X