সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চাঁদাদাবি ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে টিসিবি ডিলারের মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ১১ মে ২০২৬, ০৮:৫৮ পিএম

টিসিবির ডিলারের কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে বিডি খবরের সাংবাদিক পরিচয়দানকারী সুব্রত কুমার বিশ্বাসের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। রোববার শহরতলীর নীলগঞ্জ তাঁতীপাড়ার টিসিবি ডিলার রফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আছাদুল ইসলাম অভিযোগের তদন্ত করে ডিবি পুলিশকে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন। আসামি সুব্রত কুমার বিশ্বাস শহরের আরএন রোড নলডাঙ্গা এলাকার সাধন চন্দ্র বিশ্বাসের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে টিসিবির ডিলার হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ৮ মে দুপুরে আসামি সুব্রত নীলগঞ্জে রফিকুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে যান। সেখানে তিনি নিজেকে বিডি খবর অনলাইন পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে টিসিবির পণ্য সাধারণ মানুষের মাঝে বিক্রি না করে কালোবাজারে বিক্রির অভিযোগ তোলেন। ব্যবসায়ী রফিকুল ইসলাম এর প্রতিবাদ করলে আসামি সুব্রত বিভিন্নভাবে ভয়ভীতি দেখান। একপর্যায়ে সুব্রত তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামি অনলাইন পোর্টাল বিডি খবরে সংবাদ প্রকাশের হুমকি দেন।

পরদিন রফিকুল ইসলাম দেখতে পান, বিডি খবরে ‘যশোরে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম আ.লীগ নিয়ন্ত্রণে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। ওই সংবাদে মিথ্যা তথ্য দিয়ে তাকে হেয়প্রতিপন্ন করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও কর্তৃপক্ষ তা গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা দায়ের করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X