সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে ৮ দোকানের শাটার ভেঙে চুরি

কাগজ সংবাদ
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৮:১৫ পিএম
চৌরাস্তা মোড় এলাকার মাতৃছায়া খান সুপার মার্কেটে সংঘবদ্ধ চুরি। ছবি: গ্রামের কাগজ

যশোর শহরের চৌরাস্তা মোড় এলাকার মাতৃছায়া খান সুপার মার্কেটে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। এক রাতে মার্কেটের অন্তত ৮টি দোকানের শাটার ভেঙে নগদ প্রায় দেড় লাখ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। এ সময় মার্কেটে থাকা দুটি সিসি ক্যামেরাও ভাঙচুর করা হয়।

মার্কেটের দেখভালের দায়িত্বে থাকা মামুন হোসেন জানান, গত ৬ মে রাত ৭টার দিকে দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ি চলে যান। পরদিন সকালে চা দোকানি ইদ্রিস মার্কেটে এসে কয়েকটি দোকানের অস্বাভাবিক অবস্থা দেখতে পান। পরে অন্যান্য দোকানিরা এসে দেখেন, চোরেরা ভবনের ছাদ দিয়ে ভেতরে প্রবেশ করেছে।

অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা প্রথমে দরজার হ্যাজবোল্ড ভেঙে মার্কেটের ভেতরে ঢোকে। এরপর দোতলার ৫টি ও নিচতলার ৩টি দোকানের শাটার লোহার রড দিয়ে উঁচু করে চুরি সংঘটিত হয়। দোকানগুলো থেকে নগদ প্রায় দেড় লাখ টাকা নিয়ে যায় তারা।

ঘটনার পরদিন কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে কোতয়ালি থানার তদন্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X