মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে একজন আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৫:২৫ পিএম
যশোরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে একজন আটক

যশোর শহরের বারান্দীপাড়া এলাকায় এক মাদরাসাছাত্রকে প্রলোভনে ফেলে বাসায় নিয়ে বলাৎকারের অভিযোগ উঠেছে সেলিম হোসেন (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে যায় , মণিহার সিনেমা হলের বিপরীতে খুলনা বাসস্ট্যান্ড-সংলগ্ন একটি মাদরাসার হিফজ বিভাগের এক ছাত্রর সঙ্গে গত ৫ মে পরিচিত হন সেলিম হোসেন। অভিযোগ রয়েছে, সেদিন বিকেলে তিনি মাদরাসার সামনে এসে নানা কৌশলে শিশুটিকে পূর্ব বারান্দীপাড়া বটতলা এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যান এবং সেখানে বলাৎকার করেন। ঘটনার পর ভয় ও আতঙ্কে ভুক্তভোগী কাউকে বিষয়টি জানায়নি । তবে গত ৮ মে রাতে সেলিম আবারও একই ধরনের অপকর্মের চেষ্টা করলে ছাত্রটির সঙ্গে ধস্তাধস্তি হয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনার বিষয়ে জানতে পারেন এবং অভিযুক্তকে আটক করে কোতোয়ালী মডেল থানায় নিয়ে যান। পরে মাদরাসা পরিচালনা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানিয়েছেন, ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে আটকের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X