সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরের নয় বছরের শিশু নির্যাতনের ঘটনায় সেই ফিরোজ আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৪:১৯ পিএম
যশোরের নয় বছরের শিশু নির্যাতনের ঘটনায় সেই ফিরোজ আটক

যশোরে নয় বছরের এক শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ফিরোজকে আটক করেছে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা। শুক্রবার ঝিনাইদহ জেলার সদর উপজেলার সুরাট গ্রামের খালার বাড়ি থেকে ফিরোজকে আটক করা হয়। আটক ড্রাইভার ফিরোজের বাড়ি বরিশাল। তিনি বিরামপুরে শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করেন। শনিবার দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই তানিম জানান, ঘটনার পরই ফিরোজ পালিয়ে যায়। পরে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অবস্থান শনাক্ত করে একটি ধানখেতে কর্মরত অবস্থায় তাকে আটক করা হয়। ফিরোজ ওই এলাকায় তার খালার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বুধবার দুপুরে বিরামপুর সাইকেল হাট এলাকায় নয় বছরের এক শিশু তার দুই ভাইয়ের সঙ্গে ভাটাপাড়ার একটি ফাঁকা স্থানে খেলা করছিল। এমন সময় ড্রাইভার ফিরোজ সেখানে এসে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে শিশুটিকে যৌন নির্যাতন করে। একপর্যায়ে জানাজানি হলে পালিয়ে যায় ড্রাইভার ফিরোজ। এরপর ভুক্তভোগী পরিবারকে মামলা না করার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করতে শুরু করে (একটি মহল)। তবে কোতোয়ালি থানা পুলিশের হস্তক্ষেপে মামলা রেকর্ড হয়। শেষমেশ শুক্রবার ফিরোজকে আটক করে পুলিশ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X