সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
যশোরে গৃহবধূর ওপর নির্যাতন:

মামলা রেকর্ড না হওয়ায় ডিসি-এসপির কাছে অভিযোগ

কাগজ সংবাদ
প্রকাশ : ০৯ মে ২০২৬, ১০:৩৯ এএম
নির্যাতনের শিকার গৃহবধূ নুরজাহান আক্তার বেবি ওরফে ফুটকলি

যশোরের পাঁচবাড়িয়ায় রাজনৈতিক পদধারীর পৈশাচিক নির্যাতনের শিকার গৃহবধূ নুরজাহান আক্তার বেবি ওরফে ফুটকলির মামলা রেকর্ড ও অভিযুক্তকে আটকের দাবিতে এবার জেলা প্রশাসক ও এসপির কাছে অভিযোগ করেছেন। তাকে গ্রামের রাস্তার মোড়ে ফেলে বেদম শারীরিক নির্যাতন চালানো হয়। পরে হাসপাতালে ভর্তি করা হয় বলে উল্লেখ করা হয়েছে। নির্যাতন ঘটনার বর্ননা দিয়ে স্থানীয় নেতা ইকরামুলের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হলেও পুলিশ কাজ করেনি বলেও উল্লেখ করা হয়েছে। তদন্ত কর্মকর্তা তালবাড়ীয়া পুলিশ ফাঁড়ির আইসি তামিম ইকরামুলকে আটক করেননি, এমনকি একদিনও বাড়িতে পর্যন্ত যাননি। এছাড়া ঘটনার ৪ মাস পার হলেও থানায় মামলাটি রেকর্ড হয়নি উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত গৃহবধূ ও তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করতে লিপ্ত রয়েছে। যেকোন সময় বড় ধরনের ক্ষতি করতে পারে বলেও এসপি ও ডিসির কাছে দেয়া অভিযোগে বলা হয়েছে। থানায় দেয়া অভিযোগ ও স্থানীয় সূত্র থেকে তথ্য মেলে, পাঁচবাড়িয়া গ্রামের খন্দকার পাড়ার মোজাহার খন্দকারের মেয়ে ও রাজু চৌধুরীর স্ত্রী নুরজাহান আক্তার বেবি ওরফে ফুটকলি (২৮)। তার সংসার কলেজ পড়ুয়া মেয়ে চৈতী ও ৬ বছরের ছেলে আলিফকে নিয়ে। হত দরিদ্র ফুটকলি গ্রামের জামতলা মোড়ে ভাজাপোড়া বিক্রি করে সংসার চালান। হঠাৎ গত ৩ জানুয়ারি তার অস্থায়ী ভাজাপোড়ার ওই দোকানে গিয়ে চড়াও হন রাজনৈতিক দলের স্থানীয় নেতা ইকরামুল ও তার কয়েক সহযোগী। ফুটকলির উপর ওই নেতা পৈশাচিক নির্যাতন চালান। আধাঘন্টা ব্যাপি তাকে বেধড়ক মারপিট করে ফেলে রাখা হয়। স্থানীয়রা ভয়ে কেউ ঠেকাতে এগিয়ে আসেননি। এক পর্যায়ে ওই নেতা ও তার লোকজন চলে গেলে কয়েকজনের সহযোগিতায় তার মেয়ে মাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়। এদিকে, এ ঘটনায় থানায় ৪ জানুয়ারি অভিযোগ দেয়া হয় ইকরামুল সরদারসহ অজ্ঞাত ১০/১২ জন গত ৩ জানুয়ারি রাত ৯ টায় জামতলা মোড়ে ফেলে ফুটকলির উপর এলোপাতাড়ি নির্যাতন করে। আর রাত ১১ টার সময় তার বাড়িত চড়াও হয়ে ভাংচুর করে। সূত্র জানায়, ২০১৯ সালে করা মামলা তুলে না নেয়ায় ফুটকলির উপর নির্যাতন চলেছে বলে বলা হয়। ফুটকলির দশম শ্রেণি পড়ুয়া বড় মেয়ে নিলুফার সাথে প্রেমজ সম্পর্ক গড়ে তোলে একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রায়হান। আর রায়হান নিলুফাকে বিয়ে করতে অস্বীকৃতি জানানোই সে আত্মহত্যা করে। ওই সময় মেয়ের আত্মহত্যার জন্য রায়হানসহ ওই পরিবারের আরো কয়েকজনকে দোষী করে মামলা করেন ফুটকলি। ওই মামলা তুলে নেয়ার জন্য বিল্লাল হোসেন ও রায়হান ওই ইকরামুলের স্মরণাপন্ন হন। বিল্লাল হোসেনের কাছ থেকে টাকায় তুষ্ট হয়ে ইকরামুল ৩ জানুয়ারি ফটুকলির উপর পৈশাচিক নির্যাতন চালায়। এসব ঘটনায় অভিযোগ দেয়া হলে ৪ মাসেও মামলা রেকর্ড কিংবা অভিযুক্ত ইকরামুল আটক না হওয়ায় গত ৫ মে এসপি ও ডিসি কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X