সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নিরালা পট্টিতে মাদকবিরোধী অভিযান, নারীসহ ৪ জনের কারাদণ্ড

কাগজ সংবাদ
প্রকাশ : ০৯ মে ২০২৬, ১০:১০ এএম

যশোর শহরের নিরালা পট্টি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে চাঁচড়া রায়পাড়ার শিউলি বেগমকে গাঁজা সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৪/৫ ধারায় ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া রানার অফিস মোড় এলাকার মেহেদী, একই ধারায় ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। একইভাবে ষষ্ঠীতলা এলাকার শাকিব হাসান, পিতা সুমন আহমেদকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। অভিযানে আটক বেজপাড়া এলাকার ইমরানকে মাদক সংশ্লিষ্ট অপরাধে ২০ দিনের কারাদণ্ড ও ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাউদ্দিন ও মো. সামিউল ইসলাম। অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা অংশ নেন।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, শহরে মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X