সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কোরবানিতে বিক্রির জন্য প্রস্তুত ১০০ কেজির টুকু

কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর)
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৮:২৫ পিএম
কোরবানিতে বিক্রির জন্য প্রস্তুত ১০০ কেজির টুকু

যশোরের কেশবপুর উপজেলায় কোরবানির ঈদকে সামনে রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এক বিশাল আকৃতির ছাগল, যার নাম ‘টুকু’। প্রায় ১০০ কেজি ওজনের এই ছাগলটি স্থানীয়ভাবে সবচেয়ে বড় ছাগল হিসেবে পরিচিতি পেয়েছে বলে দাবি করেছেন এর মালিক সাবেক ফুটবল খেলোয়াড় ইব্রাহিম হোসেন।

কাঁঠালের পাতা ও মাঠের ঘাস খাইয়ে বাড়িতেই পালন করা হয়েছে টুকুকে। ছাগলটি দেখার জন্য ওই বাড়িতে জমে উঠেছে মানুষ ভিড়।

শুক্রবার (০৮ মে) সকালে চাঁদড়া গ্রামের ইব্রাহিম হোসেনের বাড়িতে গেলে দেখা যায়, তিনি পরম যত্নে দুই বছর তিন মাস ধরে ছাগল টুকুকে লালন পালন করছেন। তার স্ত্রী মনিরা আক্তার মিরা ও মেয়ে হাফসা মিম ছাগলটিকে প্রতিদিন কাঁঠালের পাতা, মাঠের ঘাস, বাদাম, ছোলা, গমের ভূষি ও খৈল খেতে দেয়। ছাগলটিকে ফিড জাতীয় কোন খাদ্য কখনো খাওয়ানো হয়নি বলে তারা জানান। এ ছাগলটি তাদের বাড়িতে দেশীয় প্রজাতির ছাগল থেকে জন্ম নেয়।

কোরবানিতে বিক্রির জন্য প্রস্তুত ১০০ কেজির টুকু

ছাগলের মালিক ইব্রাহিম হোসেন বলেন, ‘টুকু নামের এ ছাগলটির ওজন প্রায় ১০০ কেজি। আসন্ন কোরবানি ঈদে বিক্রির জন্য ছাগলটিকে প্রস্তুত করা হয়েছে। ছাগলটিকে খাওয়ানোর জন্য একটি কাঁঠালের বাগান করেছি। যশোর জেলার ভেতর এই ছাগলটি সবচেয়ে বড়। দাম চাওয়া হচ্ছে এক লাখ ২০ হাজার টাকা। তবে আলোচনা সাপেক্ষে দামদামি করা যাবে’। ইব্রাহিম হোসেনের স্ত্রী মনিরা আক্তার মিরা জানান, ‘টুকু বলে ডাক দিলেই ছাগলটি সামনে চলে আসে। তার সামনে থেকে সরে গেলেই ডাকাডাকি করতে থাকে। তার মেয়ে ছাগলটির নাম ‘টুকু’ রেখেছে’।

ছাগলটি দেখতে আসা গ্রামের কৃষক আব্দুর রশিদ (৫০) বলেন, ছাগল দেখেছি, ‘তবে এতবড় ছাগল এর আগে স্বচক্ষে কখনো দেখিনি। প্রতিদিন দূর থেকে আমার মতো অনেকেই এ ছাগলটি দেখতে আসছে’।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X