সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল

করোনারি কেয়ার ইউনিটের পরিপূর্ণ সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

কাগজ সংবাদ
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৯:২৯ পিএম
আপডেট : ০৭ মে ২০২৬, ০৯:৩৫ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট পরিপূর্ণভাবে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে যশোর-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত করোনারি কেয়ার ইউনিটের পরিপূর্ণ সেবা প্রদানে যশোরবাসীকে দেয়া তার নির্বাচনী প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। এ সময় সেখানে উপস্থিত স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরীকে যশোরের করোনারি কেয়ার ইউনিট দ্রুততম সময়ের মধ্যে চালুর লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

২০০১ সালে বিএনপি সরকারের আমলে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে যশোরে একটি পূর্ণাঙ্গ ‘করোনারি কেয়ার ইউনিট’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সে সময় বিল্ডিং নির্মাণ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনাও সম্পন্ন হয়ে। কিন্ত সরকার পরিবর্তনের পর সেই ইউনিটটি পরিপূর্ণভাবে চালু করা সম্ভব হয়নি। ইতিপূর্বে সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপনের সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লেখ করেছিলেন, দীর্ঘ ১৯ বছর ধরে ওই মূল্যবান যন্ত্রপাতিগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হয়ে গেছে। সরকারি অর্থের এই অপচয় এবং দায়িত্বশীল কর্তৃপক্ষের চরম অবহেলার কারণেই এলাকাবাসীকে জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতে হয়েছে দীর্ঘ দিন ধরে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের পরিপূর্ণ সেবা চালু প্রসঙ্গে আলাপকালে যশোরের সিভিলে সার্জন মাসুদ রানা বলেন, প্রতিমন্ত্রী মহোদয় প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা আমাদেরকে অবহিত করে অফিস ওয়ার্ক শুরু করতে বলেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X