সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
যশোরে পেশাদার সংবাদকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ অপপ্রচার

এবার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার

কাগজ সংবাদ
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০২:১৯ পিএম
আপডেট : ০৭ মে ২০২৬, ০৭:৩০ পিএম

যশোরে প্রথম সারির ১০-১২ জন পেশাদার সংবাদকর্মীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ভিডিও তৈরি করে অপপ্রচারে নেমেছে একটি দুর্বৃত্তচক্র। ভুয়া আইডি খুলে অপপ্রচারে নামা ওই চক্রটি কয়েকদিন ধরে এই অপপ্রচারের পর এখন প্রতিমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করেও বিতর্কিত তথ্য উপস্থাপন করেছে। এ ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিকরা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি ‘যশোরের মিডিয়া কোরপশন’ নামে একটি ভুয়া ফেসবুক পেজ খুলে অপপ্রচারে নামে ওই দুর্বৃত্ত চক্র। চক্রটি যশোরে প্রথম সারির ১০-১২ জন পেশাদার সংবাদকর্মীর নাম ও ছবি ব্যবহার করে কয়েকটি ভিডিও তৈরি করে। কুরুচিপূর্ণ ও মিথ্যা তথ্য দিয়ে এই ভিডিওগুলো তৈরি করে তা ওই পেজে উপস্থাপন করা হয়েছে। অভিযোগ রয়েছে, যশোরের চিহ্নিত একটি ‘ব্ল্যাকমেইলার চক্র’ পেশাদার সাংবাদিকদের চরিত্র হনন করতে উদ্দেশ্যমূলকভাবে ওই ভিডিও তৈরি ও অপপ্রচারে নেমেছে।

বুধবার বিষয়টি জানাজানি হলে পুলিশসুপারসহ প্রশাসনের বিভিন্ন স্থানে বিষয়টি নিয়ে অভিযোগ করেন সাংবাদিকরা। প্রশাসন বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করলে চক্রটি তাদের গুটিয়ে নেয়। ফেসবুক পেজের ভিডিওগুলো এখন তারা ‘হাইড’ করে রেখেছে।

তবে এখন পেজে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ছবি দিয়ে একটি নোটিস তৈরি করেছে। নোটিসে লেখা হয়েছে, ‘সবার জন্য সুখবর প্রিয় যশোরবাসী, আপনাদের এমপি ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিত বিতর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব গ্রহণ করেছেন এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ কারণে আপাতত আপনাদের পোস্টগুলোর দৃশ্যমানতা সাময়িকভাবে সীমিত রাখা হয়েছে। ধন্যবাদ। তবে আমি আপনাদের সাথেই আছি। মাননীয় প্রতিমন্ত্রীর সম্মানের খাতিরে আমি তাদের একটি সুযোগ দিয়েছি।’

এদিকে, কুরুচিপূর্ণ ভিডিও সরিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নাম ব্যবহার করে নতুন অপপ্রচার চালানোয় গণমাধ্যমকর্মীদের সাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X