সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

দশ দিনে মামলার নিষ্পত্তি হওয়ায় যশোরে আস্থা বাড়ছে গ্রাম আদালতে

২৬ মাসে ৬ হাজার ১৯৫ মামলার সমাধান
কাগজ সংবাদ
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১০:১৫ এএম
গ্রাম আদালতের সাফল্য নিয়ে বক্তব্য দিচ্ছেন স্থানীয় সরকারের উপপরিচালক রফিকুল হাসান।

যশোরে গ্রাম পর্যায়ে দ্রুত ও কম খরচে বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত কার্যক্রম দৃশ্যমান সাফল্য দেখিয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত ২৬ মাসে জেলায় গ্রাম আদালতে মোট ৬ হাজার ১৯১টি মামলা দায়ের হয়েছে। অপেক্ষমান মামলা ছিল ১২৪টি। এসময়ে বিপরীতে নিষ্পত্তি হয়েছে ৬ হাজার ১৯৫টি। অর্থাৎ নিষ্পত্তির হার ১০০ শতাংশেরও বেশি। এই সময়ে ক্ষতিগ্রস্ত পক্ষের অনুকূলে মোট ১০ কোটি ৭৭ লাখ ৮৫ হাজার ৬৪০ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। গড়ে একটি মামলা নিষ্পত্তিতে সময় লেগেছে মাত্র ১০ দিন। এই সাফল্য ও জনসচেতনতা আরও বাড়ানোর লক্ষ্যে বুধবার (৬ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় সভার আয়োজন করে জেলা প্রশাসন। সভায় জানানো হয়, মোট দায়েরকৃত মামলার মধ্যে ৫ হাজার ৫৫৪টি সরাসরি ইউনিয়ন পরিষদে এবং ৬৩৭টি জেলা আদালত থেকে প্রেরিত হয়েছে। মামলার ধরন অনুযায়ী দেওয়ানি ৩ হাজার ২৭৩টি এবং ফৌজদারি ২ হাজার ৯১৮টি। আবেদনকারীদের মধ্যে পুরুষ ৪ হাজার ২৩ জন এবং নারী ২ হাজার ১৬৮ জন। যা গ্রাম আদালতে নারীর অংশগ্রহণও ক্রমবর্ধমান হওয়ার ইঙ্গিত দেয়। সভায় প্রধান অতিথি স্থানীয় সরকারের উপপরিচালক রফিকুল হাসান বলেন, গ্রাম আদালত সক্রিয় হওয়ায় স্থানীয় বিরোধ দ্রুত নিষ্পত্তি হচ্ছে, ফলে মানুষকে উচ্চ আদালতে গিয়ে সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে না। এতে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমছে এবং আদালতের মামলার চাপও হ্রাস পাচ্ছে। বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বলেন, গ্রাম আদালত সম্পর্কে মানুষের ধারণা বাড়লে থানায় মামলা দায়েরের প্রবণতা কমবে। জেলা পুলিশের পক্ষ থেকে গ্রাম আদালতের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার অ্যাড. মহিতোষ কুমার রায় জানান, গ্রাম আদালতের মাধ্যমে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে এখনো অনেক মানুষ এ ব্যবস্থার বিষয়ে অবগত নয়—যা দূর করতে ব্যাপক প্রচারণা প্রয়োজন। সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X