রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

যশোরে যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক ওরিয়েন্টেশন ও নেটওয়ার্ক গঠন

কাগজ সংবাদ
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৯:৪৩ পিএম
বুধবার যশোর জয়তী সোসাইটির সভাকক্ষে ইয়ুথ শেয়ার নেট প্রকল্প দলিত খুলনার উদ্যোগে যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় জেলা ভিত্তিক যুব ওরিয়েন্টেশন এবং নেটওয়ার্ক গঠন সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের চাইল্ড রাইটস অফিসার আবু সাঈদ সরদার। ছবি: গ্রামের কাগজ

যশোরে ইয়ূথ শেয়ার নেট প্রকল্প দলিত খুলনার উদ্যোগে যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় জেলাভিত্তিক যুব ওরিয়েন্টেশন এবং নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী শহরের জয়তী হোটেল এন্ড রেস্টুরেন্ট মিলনায়তনে ইয়ুথ-শেয়ার নেট প্রকল্পের আওতায় এই বিশেষ সেশনটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর যশোরের চাইল্ড রাইটস অফিসার আবু সাঈদ সরকার।

প্রশিক্ষক ছিলেন দলিত খুলনার ইয়ূথ শেয়ার নেট প্রকল্প কর্মকর্তা শাকিরুন আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন দলিত খুলনার ইয়ূথ শেয়ার নেট প্রকল্প ফাইনান্স অফিসার প্রতাপ কুমার দাশ। এমপ্লিফাই চেঞ্জ-এর অর্থায়নে এবং রেডঅরেঞ্জ বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দলিত’ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর তরুণদের মাঝে প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা। অনুষ্ঠানে জানানো হয়, এই ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারী ২০ জন প্রশিক্ষিত তরুণ-তরুণীকে নিয়ে একটি ‘জেলা যুব দল’ গঠন করা হয়েছে। এই দলটিই ভবিষ্যতে মাঠ পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। পরিচিতি পর্ব, প্রজনন স্বাস্থ্য বিষয়ক দলীয় আলোচনা এবং সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X