সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে তিনজন আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৭:০৫ পিএম
আটক জাকির হোসেন, জাহাঙ্গীর হোসেন ও মারুফ হোসেন সুমন । ছবি : গ্রামের কাগজ

যশোরে এক ব্যক্তিকে অপহরণ করে ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটককৃতরা হলেন বারান্দী মোল্লাপাড়ার লাল মিয়ার ছেলে জাকির হোসেন, তফসিডাঙ্গা গ্রামের মৃত আবুল কালামের ছেলে জাহাঙ্গীর হোসেন এবং নাজির শংকরপুরের মৃত মতিয়ার রহমানের ছেলে মারুফ হোসেন সুমন।

এ ঘটনায় ভুক্তভোগী মণিরামপুর উপজেলার রোহিতা গ্রামের রফিকুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় চারজনকে আসামি করে মামলা করেছেন। পলাতক অপর আসামি তালাবাড়িয়া গ্রামের বিল্লাল হোসেন।

মামলায় বাদী উল্লেখ করেন, গত ২৩ এপ্রিল বিকেলে যশোর শহরের দড়াটানা মোড় থেকে রিকশাযোগে বাড়ি ফেরার পথে পুলেরহাট আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে এসে তার পথরোধ করে। পরে তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে যশোর কেন্দ্রীয় টার্মিনাল এলাকার একটি টিনশেড ঘরে নিয়ে আটকে রাখা হয়। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

প্রাণভয়ে তিনি পরিচিতজনের মাধ্যমে টাকা সংগ্রহ করে আসামিদের বিকাশ নম্বরে ৫০ হাজার টাকা পাঠান। পরে বিষয়টি নিয়ে জানাজানি হলে আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দেন। এরপর তিনি বিষয়টি পুলিশ প্রশাসনকে জানান।

পুলিশ ঘটনার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করে। ৫ মে বিকেলে যশোর কালেক্টরেট মার্কেট এলাকা থেকে জাকির হোসেন ও মারুফ হোসেন সুমনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল, নগদ ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

একই দিন সন্ধ্যায় পুলেরহাট এলাকা থেকে জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

X