রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

যশোরে বিটিসিএল অফিসে চুরির ঘটনায় তিনজন আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৮:৪৮ পিএম
আপডেট : ০৫ মে ২০২৬, ০৯:২০ পিএম
প্রতীকী ছবি

যশোর বিটিসিএল অফিস থেকে গ্রাহকের টেলিফোন সংযোগের জন্য স্থাপন করা ডিপি বক্স চুরির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে দুইজন ভাঙারি ব্যবসায়ী। আটককৃতদের কাছ থেকে ওই বক্সের ভেতর থেকে খুলে নেওয়া তামার তার জব্দ করা হয়েছে।

আটকরা হলেন, চৌগাছার কুলিয়া গ্রামের মৃত মোশারফের ছেলে বর্তমানে যশোর শহরের চোপদারপাড়া আকবরের মোড়ের রুস্তম ড্রাইভারের বাড়ির ভাড়াটিয়া হাসেম আলী (৪১), শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার নাসির মোল্লার ছেলে শুকুর আলী (৪৩) এবং শংকরপুর হারান বস্তির মজিদ শেখের ছেলে ইউনুস আলী (৩৭)।

যশোর বিটিসিএল অফিসের বার্তাবাহক মঙ্গলবার কোতোয়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, গত ৬ এপ্রিল রাতে তাদের অফিসের ডিপি বক্স চুরি হয়ে যায়। বিষয়টি জানতে পেরে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ পর্যালোচনা করে। সেখানে দেখা যায়, এক ব্যক্তি ডিপি বক্স খুলে রিকশায় করে নিয়ে চলে যায়। গত সোমবার দুপুরে যশোর মনিহারের বিপরীতে একটি বাস কাউন্টারের সামনে থেকে হাসেম আলীকে আটক করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে হাসেম চুরির কথা স্বীকার করে এবং দুটি ভাঙারির দোকানে বিক্রির কথাও জানায়। এরপর তাকে নিয়ে শংকরপুরে অপর আসামি শুকুর আলী ও ইউনুস আলীর ভাঙারির দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে ডিপি বক্সের ভেতরে থাকা তামার তার জব্দ করা হয়। পরে তাদেরকেও এ মামলায় আটক করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X