মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোরে গৃহবধু সুমনা খাতুনকে হত্যার অভিযোগে আদালতে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৮:৪৪ পিএম
আপডেট : ০৫ মে ২০২৬, ০৯:১৯ পিএম
প্রতীকী ছবি

যশোরে সুমনা খাতুন নামে এক গৃহবধূ হত্যার অভিযোগে তার পিতা আদালতে মামলা করেছেন। মঙ্গলবার সদর উপজেলার দেয়াপাড়া গ্রামের মোমিন গাজী বাদী হয়ে নিহতের স্বামীসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করেছেন। বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ বিষয়ে কোনো মামলা হয়েছে কিনা, তা ১৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন আকারে দাখিলের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেনএকই উপজেলার জামতলা-মুনসেফপুর গ্রামের তক্কেল মোল্যা, তার স্ত্রী তারা খাতুন এবং , তাদের দুই ছেলে জসিম মোল্যা ও নাজিম মোল্যা।

বাদী মামলায় উল্লেখ করেন, ২০১৭ সালে তার মেয়ে সুমনা খাতুনকে পারিবারিকভাবে আসামি জসিম মোল্যার সঙ্গে বিয়ে দেওয়া হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তানের জন্ম হয়। কিন্তু বিয়ের পর থেকেই জসিম মোল্যা বেকার অবস্থায় ঘুরে বেড়াতেন। এর মধ্যে স্ত্রী সুমনার নামে এনজিও থেকে ৮ লাখ টাকা ঋণ উত্তোলন করেন জসিম। তবে তিনি নিয়মিত কিস্তি পরিশোধ করতেন না। গত ২৮ এপ্রিল এনজিও কর্মীরা কিস্তির টাকা নিতে এলে জসিম বাড়ি থেকে পালিয়ে যান। এ সময় তারা সুমনা খাতুনকে আপত্তিকর কথা বলেন। এতে প্রতিবাদ করলে সুমনাকে তার শ্বশুর, শাশুড়ি ও দেবর নাজিম মারধর করেন। সেদিন রাত ১০টার দিকে জসিম বাড়িতে ফিরে এসে অন্যদের সঙ্গে নিয়ে আবারও সুমনাকে মারধর করেন। একপর্যায়ে মোটা কাপড়ের দড়ি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়। পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালাতে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে নিহতের বাবার বাড়িতে খবর দেওয়া হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও অভিযোগ রয়েছে, সঠিকভাবে সুরতহাল প্রতিবেদন তৈরি না করে বাদীর স্বাক্ষর নিয়ে দ্রুত দাফনের ব্যবস্থা করা হয়। শোকে মুহ্যমান অবস্থায় পরিবারের সদস্যরা লাশ দাফন করেন। পরবর্তীতে নিহতের ৭ বছর বয়সী ছেলে জাহিন ও প্রতিবেশীদের কাছ থেকে ঘটনা শুনে বাদী থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ করা হয়। ফলে বাধ্য হয়ে তিনি আদালতে মামলা দায়ের করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X