মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

মণিরামপুরে বেনেখালি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

জাহাঙ্গীর আলম, মণিরামপুর (যশোর):
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৮:০৮ পিএম
মণিরামপুরের মশ্বিমনগর ইউনিয়নের বেনেখালি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন। ছবি: প্রতিনিধি

যশোরের শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজ হাতে উলাশী খাল পুনঃখনন কাজের উদ্বোধনের আট দিনের মাথায় মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের বেনেখালি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বেলা ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে কোদাল দিয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহিন দায়ান আমিন, মণিরামপুর থানার ওসি আবু সাঈদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম, মুক্তিযোদ্ধা খান আকতার হোসেন, আলাউদ্দিন, ইসাহাক আলী, মশি^মনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক শাহাজান কবির, বিএনপি নেতা মোহাম্মদ আলী দলদার, মোস্তাফিজুর রহমান ফিজু, একে আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী কর্মকর্তা সরোয়ার হোসেন, মশি^মনগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রভাত কুমার সিংহ এবং খাল খনন প্রকল্পের সভাপতি ইউপি সদস্য সনৎ কুমার দত্তসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী কর্মকর্তা সরোয়ার হোসেন জানান, ২০২৫-২৬ অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় বেনেখালি খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করছে। ৫৯ জন উপকারভোগী দৈনিক ৫০০ টাকা মজুরির ভিত্তিতে এ খাল পুনঃখনন কাজ করবেন। এক কিলোমিটার দীর্ঘ এ খাল খননে ব্যয় ধরা হয়েছে ২৫ লাখ ৬৮ হাজার ৭৭৮ টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় মশ্বিমনগর ইউনিয়নের বেনেখালি খাল পুনঃখননের উদ্বোধন করা হলো। এতে এলাকার জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X