সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর, এটিএম বুথ থেকে টাকা উত্তোলন

কাগজ সংবাদ
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০২:৩৫ পিএম
যশোরে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর

যশোরে এক যুবককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর এবং এটিএম কার্ড ব্যবহার করে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বেনাপোল গয়রা গ্রামের রেজওয়ান কবির (২৫)। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ মে রাত ৮টার দিকে রেজওয়ান কবির জেলখানা বেলতলা মোড় থেকে যশোর পলিটেকনিক রোড হয়ে দড়াটানার দিকে যাচ্ছিলেন। এ সময় ঘোপ জেলরোড কবরস্থান পাড়ার শাওন ইসলাম সবুজ, জেলরোড বউ বাজার এলাকার জীবন, কবরস্থান পাড়ার আবির, বউবাজারের রকি ও ঘোপ নওয়াপাড়া রোডের ইমরুলসহ আরও ৩-৪ জন তার পথরোধ করে। পরবর্তীতে তারা জোরপূর্বক তাকে একটি অন্ধকার স্থানে নিয়ে যায় এবং গলায় ধারালো ছুরি ধরে ভয়ভীতি প্রদর্শন করে মারধর করে। এক পর্যায়ে তার কাছে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ, নগদ টাকা ও এটিএম কার্ড ছিনিয়ে নেয়। পরে অস্ত্রের মুখে তার কাছ থেকে কার্ডের পিন নম্বর জেনে নিয়ে একটি বুথ থেকে চার দফায় মোট ৮০ হাজার টাকা উত্তোলন করে। এছাড়া তার মানিব্যাগে থাকা সৌদি রিয়াল ও বাংলাদেশি প্রায় ২০ হাজার টাকাও নিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। সব মিলিয়ে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী। ঘটনার পর অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেয়। পরে তিনি আহত অবস্থায় থানায় এসে অভিযোগ দেন। এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার এসআই আল আমিন বলেন, বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X