সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আহ্বায়ক কমিটি ঘোষণাযশোর জেলা ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৯:৩৭ পিএম
যশোর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রি তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। ছবি: গ্রামের কাগজ

যশোরে নবগঠিত জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে নেতৃবৃন্দ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। সোমবার বিকেলে যশোর কারবালা কবরস্থানে কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কবর জিয়ারত শেষে সেখান থেকে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা এলাকা ঘুরে যশোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল ও কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেকসহ জেলা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।

নবগঠিত জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি এবং সদস্য সচিব শাহ নেওয়াজ ইমরানের নেতৃত্বে কমিটির অন্যান্য নেতারাও এতে অংশ নেন। এরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেনজির বিশ্বাস এবং যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন ও মাসুদ কায়সার ইস্তি। এছাড়াও জেলা ও উপজেলার ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X