রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

যশোর শহরে নকল লুব্রিকেন্ট কারখানায় অভিযান, মালিক আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৯:২৯ পিএম
যশোর শহরের পুরাতন কসবা এলাকার একটি বাসাবাড়ি থেকে নকল লুব্রিকেন্ট তৈরির অভিযোগে প্রতিষ্ঠান মালিক আটক। ছবি: গ্রামের কাগজ

যশোর শহরের পুরাতন কসবা এলাকার একটি বাসাবাড়ি থেকে নকল লুব্রিকেন্ট তৈরির অভিযোগে প্রতিষ্ঠান মালিককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক অর্ণব খান ওই এলাকার মাহফুজুর রহমানের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। সোমবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

যশোর কোতোয়ালি থানার এসআই জুয়েল হোসেন জানান, রোববার সন্ধ্যায় তাদের কাছে খবর আসে, পুরাতনকসবা কাজীপাড়া এলাকার একটি বাসায় নকল লুব্রিকেন্ট তৈরি করা হচ্ছে। রাত আটটার দিকে তার নেতৃত্বে একটি টিম চারতলা ভবনের নিচতলায় গিয়ে দেখতে পান ভেজাল মবিল তৈরি হচ্ছে। এ সময় বিপুল পরিমাণ নকল পণ্য, কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ২৩টি ভর্তি লুব্রিকেন্টের বোতল, ২৫টি খালি বোতল, মোটরচালিত ফিলিং মেশিন, ফুয়েল সিলিং মেশিন, মিশ্রণ যন্ত্র, জেল তৈরির কাঁচামালসহ অন্যান্য সরঞ্জাম। এছাড়া ৩৭০টি ফুয়েল বুস্টার ভর্তি বোতল, এক হাজার খালি বোতল, দুটি হাইড্রোলিক তেলের ড্রাম, প্রায় ১৬৫ লিটার তেল ভর্তি একটি ব্যারেল, বিভিন্ন ব্র্যান্ডের নকল স্টিকার এবং একটি ইনডাকশন ফয়েল সিলার মেশিনও জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অর্ণব দীর্ঘদিন ধরে নামী কোম্পানির ব্র্যান্ড নকল করে এসব ভেজাল পণ্য বাজারে বিক্রি করে আসছিলেন এবং তিনি তার অপরাধ স্বীকার করেছেন। পরে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X