সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঝিকরগাছায় ভাসুরের লাঠির আঘাতে গৃহবধূর দুই হাত ভাঙার অভিযোগ

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৯:১০ পিএম
আহত সোমা আক্তার খাদিজা । ছবি : গ্রামের কাগজ

যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর এলাকায় পারিবারিক বিরোধের জেরে ভাসুর ও তার স্ত্রীর মারধরে এক গৃহবধূর দুই হাত ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও এক কিশোরী আহত হয়েছে। শুক্রবার (২ মে) বেলা ১১টার দিকে উপজেলার কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন কৃষ্ণনগর গ্রামের সোমা আক্তার খাদিজা (৩৩) ও তার মেয়ে ইলমা আক্তার জিম (১৭)। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সোমা আক্তার জানান, তার স্বামীর পৈতৃক সম্পত্তির অংশ ভাসুর আব্দুল্লাহ আল মামুন আত্মসাৎ করেছেন বলে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে কথা কাটাকাটি হতো। ঘটনার দিন তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে আব্দুল্লাহ আল মামুন ও তার স্ত্রী রুমা খাতুন হঠাৎ তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তারা তার মেয়ে জিমকে মারধর শুরু করলে বাধা দিতে গেলে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটানো হয়। এতে তার দুই হাত ভেঙে যায়। জিমও আহত হয়।

স্থানীয় প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জোবায়ের আহমেদ জানান, আহত দুজনের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। তবে আঘাতের কারণে সোমা আক্তারের দুই হাত ভেঙে গেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X