সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
সেনাবাহিনীতে চাকরির নামে দেওয়ার নামে প্রতারণা

সাড়ে চার লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারকের বিরুদ্ধে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৯:১০ পিএম
প্রতীকী ছবি

সেনাবাহিনীতে কম্পিউটার অপারেটর পদে চাকরি দেওয়ার নামে ‘সৈনিক’ পরিচয়দানকারী সুজন হোসেন নামে এক প্রতারকের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার যশোর সদরের জগন্নাথপুর গ্রামের দিলীপ দাসের স্ত্রী সবিতা দাস বাদী হয়ে এ মামলা করেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। আসামি সুজন হোসেন কুষ্টিয়ার কুমারখালির খোদ্দ বনগ্রামের ওয়াজেদ শেখের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২৫ সালের ১১ মে সবিতা দাস ফরিদপুর থেকে ট্রেনে যশোরে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে পাশের যাত্রী সুজনের সঙ্গে তার পরিচয় হয়। সুজন নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন। কথাবার্তার এক পর্যায়ে তিনি জানান, সেনাবাহিনীতে কম্পিউটার অপারেটর পদে লোক নিয়োগ দিতে পারেন।

সবিতা দাস তার ছেলেকে ওই পদে চাকরি দেওয়ার জন্য অনুরোধ করলে সুজন চাকরির জন্য ৫ লাখ টাকা দাবি করেন। এতে রাজি হলে সুজন সিঙ্গিয়া রেলস্টেশনে নেমে সবিতার বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের আশ্বস্ত করে প্রথমে ৫০ হাজার টাকা নেন। পরবর্তীতে একই বছরের ১৪ মে থেকে ১৯ মের মধ্যে বিকাশের মাধ্যমে আরও ৪ লাখ টাকা নেওয়া হয়। কিন্তু প্রতিশ্রুত অনুযায়ী চাকরি না দিয়ে সুজন টাকা ফেরত না দিয়ে নানা অজুহাতে ঘোরাতে থাকেন। একপর্যায়ে টাকা আদায়ে ব্যর্থ হয়ে সবিতা দাস আদালতে এ মামলা দায়ের করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X