সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঝুমঝুমপুরে মসজিদ বাজারে বোমা হামলার হুমকি, ব্যবসায়ীদের থানায় অবস্থান

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৯:০৬ পিএম
ঝুমঝুমপুর বাজারে ব্যবসায়ীদের বোমা হামলার হুমকির অভিযোগ, থানায় গিয়ে প্রতিবাদ। ছবি: গ্রামের কাগজ

যশোর শহরতলীর ঝুমঝুমপুর মসজিদ বাজারের ব্যবসায়ীদের ওপর বোমা হামলার হুমকি ও গালিগালাজের অভিযোগ উঠেছে সাবেক নৈশ প্রহরী মহিউদ্দিন ও তার ছেলে সোহেলের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ব্যবসায়ীরা সোমবার কোতোয়ালি থানায় গিয়ে অবস্থান নেন। পরে পুলিশের আশ্বাসে তারা ফিরে যান।

ঝুমঝুমপুর মসজিদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী রহমত উল্যাহ জানান, ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার বাসিন্দা মহিউদ্দিন বাজারের নৈশ প্রহরীর দায়িত্ব পালন করতেন। তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এছাড়া তার ছেলে সোহেল একজন মাদক ব্যবসায়ী। ছেলেকে প্রশ্রয় দেওয়ার অভিযোগও রয়েছে মহিউদ্দিনের বিরুদ্ধে।

তিনি বলেন, পুরোনো কমিটি ভেঙে বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর একাধিক অভিযোগ থাকায় মহিউদ্দিনকে নৈশ প্রহরীর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এ কারণে তাদের ওপর ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন মহিউদ্দিন। তার ছেলে সোহেলও ব্যবসায়ীদের গালিগালাজ করেছেন।

বিষয়টি জানতে পেরে বাজারের ব্যবসায়ীরা সকালে মহিউদ্দিনের বাড়িতে গিয়ে গালিগালাজের কারণ জানতে চান। তখন সোহেল ব্যবসায়ীদের ওপর বোমা মারার হুমকি দেন। এছাড়া মহিউদ্দিনও ব্যবসায়ীদের বিভিন্নভাবে হুমকি দেন।

এ কারণে ব্যবসায়ীরা নিজেদের নিরাপত্তা ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে দোকান বন্ধ করে সকালে কোতোয়ালি থানায় আসেন। তিনি আরও জানান, পুলিশ তাদের নিরাপত্তা প্রদানের আশ্বাস দিয়েছে।

যশোর কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X