সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঝিকরগাছায় বোরোতে বাম্পার ফলন, ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ২ হাজার মেট্রিক টন

রফিকুল ইসলাম, ঝিকরগাছা:
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০২:৪৩ পিএম
যশোরের ঝিকরগাছা উপজেলায় চলতি ইরিগেশন মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন। ছবি: প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলায় চলতি ইরিগেশন মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ও মজুর সংকটের কারণে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন কৃষকেরা।

উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠ এখন সোনালী ধানে ভরে উঠেছে। মাঠজুড়ে ধান কাটার ব্যস্ততা চলছে কৃষক ও কৃষাণীদের মধ্যে। কাঙ্ক্ষিত ফলনের ন্যায্য মূল্য পাওয়ার আশায় বুক বেঁধেছেন তারা।

এ বছর সরকার নির্ধারিত ধান সংগ্রহ মূল্য প্রতি কেজি ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। বস্তা প্রতি (৪০ কেজি) দাম ১ হাজার ৪৪০ টাকা। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা সুলতানা জানান, এবার সরকারি লক্ষ্যমাত্রা অনুযায়ী ২ হাজার মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। তবে বর্তমান বাজারে ধানের দাম ৮০০ থেকে ১ হাজার টাকা মন হওয়ায় বাজারমূল্যের চেয়ে সরকারি দাম বেশি বলে উল্লেখ করেন তিনি।

উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ৩৪টি ব্লকে মোট ১৯ হাজার ২৮০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। কৃষি অফিসার কৃষিবিদ মো: নুরুল ইসলাম জানান, বাম্পার ফলনের কারণে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে।

চাষাবাদে ব্রি-৫০, ব্রি-৬৩, ব্রি-৮৯, ব্রি-১০১ ও ব্রি-১০২ জাতের ধান বেশি হয়েছে। পাশাপাশি রড মিনিকেট ও বাসমতি ধান চাষে কৃষকদের আগ্রহও বেড়েছে।

তবে কৃষকেরা বলছেন, উৎপাদন খরচ ও বাজারমূল্যের মধ্যে বড় ব্যবধান রয়েছে। তাদের দাবি, বিঘাপ্রতি ১৪ থেকে ১৫ হাজার টাকা খরচ হলেও উৎপাদিত ধানের বাজারমূল্য তুলনামূলক কম। তবে কৃষি বিভাগের দাবি, সরকারি প্রণোদনা ও ভর্তুকির কারণে কৃষকের লোকসান হওয়ার কথা নয়।

এদিকে মাঠ পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর বোরোর ফলন ভালো হলেও কিছু নিচু এলাকায় ভারী বৃষ্টির কারণে পানি জমে ক্ষতি হয়েছে। বিশেষ করে মল্লিকপুরসহ কয়েকটি এলাকায় কাটা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি মজুর সংকটের কারণে সময়মতো ধান ঘরে তুলতে না পারায় কিছু ক্ষতি হচ্ছে।

একই সময়ে ধান কাটার চাপ বেড়ে যাওয়ায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। বাড়তি মজুরি দিয়েও ক্ষেতমজুর পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ কৃষকদের। এতে কৃষক পরিবারগুলো ধান সংগ্রহে হিমশিম খাচ্ছে।

আবহাওয়ার পরিবর্তনশীল পরিস্থিতি ও দুর্যোগের আশঙ্কায় কৃষকেরা উদ্বেগে রয়েছেন। তবে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার কৃষকেরা ভালো লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X