সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে ডায়মন্ডসহ আটক ভারতীয় নাগরিক এবং বিদেশি মুদ্রাসহ আটক ফয়সাল রিমান্ডে

কাগজ সংবাদ
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৯:২৯ পিএম
প্রতীকী ছবি

যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের ডায়মন্ড (হীরক) ও বিদেশি মুদ্রাসহ ভারতীয় নাগরিক সুজাউদ্দিন এবং বিদেশি মুদ্রা ও ২২টি পাসপোর্টসহ ফয়সাল হাওলাদার কলিন্সের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। সুজাউদ্দিন ভারতের তামিলনাড়ু রাজ্যের আবু বক্করের ছেলে এবং ফয়সাল যশোর শহরের বেজপাড়া মেইন রোডের শাহ আলম হাওলাদারের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, গত ২ এপ্রিল যশোর বিজিবি সদরের নতুন হাট বাজার এলাকা থেকে ভারতীয় নাগরিক সুজাউদ্দিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫৫.৬৭ গ্রাম ওজনের ডায়মন্ড (হীরক), বাংলাদেশের ৫ হাজার ৫৩০ টাকা, ৫ হাজার ৮৮০ ভারতীয় রুপি, ৫৫০ ইউএস ডলার, ২০০ থাই বাথ, একটি মোবাইল ফোন ও একটি ঘড়ি উদ্ধার করা হয়। যার মোট বাজার মূল্য ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা। এ মামলার তদন্তকারী কর্মকর্তা আনিসুর রহমান খান আসামির ৫ দিনের রিমান্ড চেয়ে ৫ এপ্রিল আদালতে আবেদন করেন। গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপরদিকে, গত ২১ এপ্রিল যশোর শহরের রেল রোডস্থ সোনালী ব্যাংকের সামনের একটি শাড়ির দোকানে অভিযান চালিয়ে ফয়সাল হাওলাদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিদেশি মুদ্রা ও বাংলাদেশের ২২টি পাসপোর্ট উদ্ধার করা হয়। এ মামলার তদন্তকারী কর্মকর্তা সদর ফাঁড়ির এসআই নুর উন নবী গত ২২ এপ্রিল আটক আসামির ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X