সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দোলন আর্ট এক্সিবিশন উদ্বোধন

কাগজ সংবাদ
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৮:৫১ পিএম
যশোরে শিশু-কিশোর পত্রিকা “দোলন”-এর উদ্যোগে দোলন আর্ট এক্সিবিশন ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

যশোর থেকে প্রকাশিত শিশু-কিশোর পত্রিকা “দোলন”-এর উদ্যোগে আয়োজিত দোলন আর্ট এক্সিবিশন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ-এর জয়নুল গ্যালারিতে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, “শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সৃজনশীলতা ও কল্পনাশক্তিকে বিকশিত করার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়। একটি শিশুর আঁকা ছবির মধ্যেই তার মনের জগৎ, স্বপ্ন ও চিন্তার প্রকাশ ঘটে। এই ধরনের প্রদর্শনী শিশুদের আত্মবিশ্বাস বাড়াতে এবং শিল্পচর্চায় আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, “সারা দেশ থেকে শিশু-কিশোরদের অংশগ্রহণ এই আয়োজনকে আরও অর্থবহ করেছে। তাদের সৃষ্টিশীল কাজগুলোকে গ্যালারিতে প্রদর্শনের সুযোগ দেওয়া একটি প্রশংসনীয় উদ্যোগ।” অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন “দোলন” পত্রিকার সম্পাদক কামাল মুস্তাফা।

এক্সিবিশনে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের আঁকা ছবিতে ফুঁটে উঠেছে প্রকৃতি, দেশপ্রেম, স্বপ্ন, কল্পনা এবং সমকালীন বিভিন্ন বিষয়।

আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে শিশুদের শিল্পচর্চায় উৎসাহিত করা এবং তাদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই মূল লক্ষ্য।প্রদর্শনীটি ৪ মে থেকে ৯ মে, ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১১:৪৫ থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X