সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে স্বামী-স্ত্রীকে জখম ও প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকির অভিযোগে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ০৩ মে ২০২৬, ১০:১০ এএম
যশোরে স্বামী-স্ত্রীকে জখম

যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ মোড় এলাকায় এক ভাঙারি ব্যবসায়ী ও তার স্ত্রীকে মারধর করে গুরুতর জখম এবং প্রকাশ্যে গুলি করে হত্যার হুমিকর অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এ ঘটনায় শনিবার কোতোয়ালি থানায় মামলা করেন ওই এলাকার মো. আব্দুস সালাম। মামলায় আসামি করা হয়েছে প্রতিবেশী বিষ্ণুপদর ছেলে প্রসেনকে।

মামলায় উল্লেখ করা হয়, আব্দুস সালাম শংকরপুর গোলপাতা মসজিদ মোড় এলাকার আলতাফের বাড়ির ভাড়াটিয়া। গত ২৩ এপ্রিল রাত ১২টার দিকে বাসার সামনের ফাঁকা মাঠে ভাঙারির কাজ করার সময় পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী প্রসেন তাকে গালিগালাজ করেন। প্রতিবাদ করলে প্রসেন হাতে থাকা লোহার শাবল দিয়ে তাকে আঘাত করেন। এতে তার বাম হাতের কবজির কাছে আঘাত লাগে এবং দুটি আঙুলের হাড় ভেঙে গুরুতর জখম হয়। এ ছাড়া তার দুই পা ও ডান চোখের ওপর আঘাত করা হয়। একপর্যায়ে গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয় বলেও তিনি অভিযোগ করেন।

এ সময় তার স্ত্রী রহিমা বেগম তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও লোহার শাবল দিয়ে মাথার ডান পাশে আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত জখম হন। অভিযোগে আরও বলা হয়, রহিমা বেগমের শরীরের বিভিন্ন স্থানে মারধর করা হয় এবং পরনের শাড়ি টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিয়ে চলে যান। পরে স্থানীয়রা আহত আব্দুস সালাম ও তার স্ত্রীকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান জানান, আসামি প্রসেনকে ধরতে পুলিশ কাজ করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X