সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
যশোর সদর সাব রেজিস্ট্রি অফিস

বিতর্কিত সফিয়ারের জাল নকল কারবারের সংবাদে তোলপাড়

অভিজিৎ ব্যানার্জী
প্রকাশ : ০২ মে ২০২৬, ১১:৫৯ পিএম
ছবি : সংগৃহীত

যশোর সদর সাব রেজিস্ট্রি অফিসের সনদধারী (সনদ নাম্বার ১৪১) দলিল লেখক বহু বিতর্কিত চান্দুটিয়ার সফিয়ার রহমানের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ায় তোলপাড় শুরু হয়েছে। পাবলিকের সাথে প্রতারণা করে দলিলের জাল নকল সরবরাহসহ নানাবিধ অপকান্ডের সংবাদের পর আসছে আরো তথ্য। দলিলের নকল তুলে দেয়ার নামে টাকা হাতিয়ে শুধু জাল নকল ধরিয়ে দেয়ার কাজেই তিনি এখন ক্ষ্যান্ত নন। মোটা অংকের টাকায় চুক্তি করে বিক্রেতাকে ঠকিয়ে ক্রেতাকে বেশি জমি রেজিস্ট্রি করে দেয়ার ঘটনায়ও ঘটিয়েছেন। যে কারণে তার আটক ও কঠিন শাস্তি দাবি করেছেন কয়েক ভুক্তভোগী।

তথ্য মিলেছে, যশোর সদর উপজেলার ২২ নাম্বার চান্দুটিয়া মৌজায় কবলা দলিলমূলে ২২ শতক জমি কেনেন চান্দুটিয়া ছোট গোবিন্দপুরের মৃত সায়েদ আলীর ছেলে হাবিবুর রহমান। ২০২০ সালে ও ১৬ জুলাই ওই দলিল রেজিস্ট্রি হয়। সম্প্রতি টাকার প্রয়োজন হওয়ায় ওই জমি বিক্রি কর জন্য দলিলের নকল প্রয়োজন হয় তার। হাবিবুর রহমান দলিলের নকল উঠানোর জন্য দলিল লেখক সফিয়ার রহমানের কাছে এক হাজার ৫শ টাকা দেন। কিন্তু প্রতারকরুপি সফিয়ার রহমান টাকা বিতর্কিত সফিয়ারের জাল দলিলের একটি জাল নকল থরিয়ে দেন হাবিবুর রহমানের হাতে। আর সরল বিশ্বাসে ওই জাল নকল দিয়ে হাবিবুর রহমান ৩০ এপ্রিল জমি বিক্রি করে নতুন দলিল করতে যান। এসময় রেজিস্ট্রি অফিস থেকে জানানো হয় ওটা জাল নকল, সেরেফ ভুয়া। আটকে যায় জমি রেজিস্ট্রি।

এ নিয়ে ১ মে দৈরিত গ্রামের কাগজে সংবাদ প্রকাশিত হয়। আর ওউ সংবাদে তোলপাড় শুরু হয়। তার নানা অপকর্মের নিয়ে গ্রামের কাগজ দপ্তরে আসেন আরো অনেকে। এদের মধ্যে একজন ছোটগোবিন্দপুরের মৃত ছায়েদ আলীর ছেলে শফিয়ার রহমান।

তিনি অভিযোগ করেন টাকার প্রয়োজন হওয়ায় তিনি ২.৭৫ শতক জমি বিক্রি করেন। ক্রেতা ওই জমির দলিল করার জন্য চান্দুটিয়ার ওই সফিয়ার রহমানের সাথে যোগায়োগ করেন। কিন্তু প্রতারক ওই সফিয়ার রহমান ক্রেতা পক্ষের কাছ থেকে গোপনে মোটা অংকের হাতিয়ে নিয়ে ২. ৭৫ শতকের স্থলে ৩ শতক জমির রেজিস্ট্রি করিয়ে দেয়। ২৫ শতক জমি অকারণে অতিরিক্ত চলে যায় ক্রেতার হাতে। এমন অনেক ঘটনা ঘটিয়েছে মহুরি সফিয়ার রহমান।

এব্যাপারে অপর ভুক্তভোগী হাবিবুর রহমান গ্রামের কাগজকে জানিয়েছেন আপাদমস্তক প্রতারক ওই সফিয়ারে (১৪১ নাম্বার সনদধারী) বাড়ি তার নিজের এলাকায়। অনেকটা প্রতিবেশি বলতে পারেন। এরপরও এতবড় জালিযাতি করা হলো তার সাথে। তার দাবি হয়তোবা সফিয়ার মহুরির কাজই প্রতারণা। আরো অনেকের সাথেই হয়তো ওটা করেছে। যাদের ঘরে সফিয়ারের দেয়া নকল আছে সেগুলোও হয়তোবা সবই ভুয়া। তার ভাইয়ের জমি নিয়ে প্রতারণা করেছে। তার বিরুদ্ধে আছে আরো অনেক ঘাপলার অভিযোগ। এব্যাপারে তিনি দ্রুত সফিয়ারকে আটক ও শাস্তি দাবি করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X