সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে ভুয়া পুলিশ কর্মকর্তা আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ মে ২০২৬, ০১:১৪ পিএম
যশোরে ভুয়া পুলিশ কর্মকর্তা বান্না আটক ¦ ছবি: গ্রামের কাগজ

যশোরে প্রতারণার মাধ্যমে মোবাইল সেট হাতিয়ে নেওয়ার অভিযোগে শরীফ হাসানুল বান্না নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি সাতক্ষীরা জেলার বাসিন্দা। তার পিতার নাম রেজাউল করিম।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল যশোরের মোবাইলের শোরুম ‘মোবাইল প্লাজা-২’ থেকে তিনি দুটি মোবাইল ফোন ক্রয় করেন। এ সময় তিনি নিজেকে পুলিশ এসআই পরিচয় দেন। এরপর বিকাশে পেমেন্ট করার কথা বলে তিনি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে কাস্টমারের ভিড়ের সুযোগ নিয়ে তিনি কৌশলে সেখান থেকে সটকে পড়েন।

পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত হয় বান্না। এমনকি ক্যাশ মেমোতে তিনি নিজের পরিচয় দেন পুলিশের এসআই হিসেবে।

এ ঘটনায় প্রতিষ্ঠান মালিক জাকির হোসেন পলাশ কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন। পরে এসআই মোস্তাফিজুর রহমান তথ্যপ্রযুক্তির সহায়তায় বান্নাকে শনাক্ত করে এমকে রোড থেকে শুক্রবার আটক করেন। রাতে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

এদিকে, অপর একটি সূত্র জানায়, বান্না দীর্ঘদিন ধরে যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে পুলিশ পরিচয়ে নানা ধরনের প্রতারণা করে আসছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X