সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শ্রমিক অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেন এমপি ফরিদ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৭:০০ পিএম
মহান মে দিবস উপলক্ষে র‌্যালি বের করা হয়।

অধিকার আদায়ে শ্রমিকদের আত্মত্যাগের কথা স্মরণ করে মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে (চৌগাছা ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডা: মসলেহ উদ্দিন ফরিদ এমপি বলেছেন, দেশকে একটি বৈষম্যহীন,ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্য বাস্তবায়নে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করা হবে।

তিনি বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে শিল্প ও শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।

আজ শুক্রবার (০১মে) মহান মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ঝিকরগাছা শাখার উদ্যোগে আজ শুক্রবার (০১ মে) সকাল ৯টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝিকরগাছা শাখার আয়োজনে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা: মোসলেহ উদ্দিন ফরিদ এমপি আরো বলেন, শ্রমিকদের ব্যাপারে মালিকপক্ষকে মানবিক হতে হবে। তাদের প্রাপ্য মজুরির ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, এখনও অনেক শ্রমিক সারাদিন কঠোর পরিশ্রম করেও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। কিছু অসাধু ব্যক্তি শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে যথাযথ পারিশ্রমিক দিতে গড়িমসি করে। তিনি বলেন, অধিকার কেউ কাউকে হাতে তুলে দেয় না। অধিকার আদায় করে নিতে হয়। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে আমি আপনাদের পাশে আছি বলেন ডা: মোসলেহ উদ্দিন ফরিদ এমপি।

সভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক আলমগীর কবির বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ন্যায্য অধিকার আদায়ের যেকোনো আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল আলীম ও উপদেষ্টাগন অধ্যাপক হারুনার রশিদ, উপজেলা সাবেক শ্রমিক কল্যান সভাপতি মাওলানা দ্বীন ইসলাম,সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট আবিদু রহমান

উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আলমগীর হোসেন সবুজ, আসমোতুল্লাহ,ইমামুল ইসলাম,পৌর শাখার সভাপতি আসাদুজ্জামান, ভ্যান ও রিকশা শ্রমিক ট্রেড ইউনিয়নের উপজেলা সভাপতি মো.আমিনুল রহমান, নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হুসাইন,গদখালী ইউনিয়নের সভাপতি হাফেজ আনোয়ারুল ইসলাম,ঝিকরগাছা ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান,শিমুলিয়া ইউনিয়নের সভাপতি এনামুল কবিরসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X