মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মণিরামপুরে মাটি বিক্রির অর্থ ভাগাভাগি নিয়ে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১৫

স্টাফ রিপোর্টার, মণিরামপুর (যশোর)
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৩:০৫ পিএম
যশোরের মণিরামপুরে মাটি বিক্রির অর্থ ভাগাভাগি নিয়ে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১৫

যশোরের মণিরামপুরে হরিহরনদীর মাটি নিলামে বিক্রির সমঝোতার (নেগোসিয়েশনের) অতিরিক্ত টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরশহরে এ সংঘর্ষ হয়। এতে জামায়াত-বিএনপির অন্তত: ১৫ নেতাকর্মী আহত হন। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে এ ঘটনায় বিএনপি এবং জামায়াত একে অপরকে দোষারোপ করেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন জানান, হরিহর নদী খননের পর নদীর দুই তীরের অতিরিক্ত মাটি নিলাম আহ্বান করা হয়। সে মোতাবেক বৃহস্পতিবার চারটি লটে মোট ৫০ লাখ ঘনফুট মাটি বিক্রির প্রকাশ্য নিলাম দুপুর থেকে শুরু হয়ে বিকেল সাড়ে চারটার দিকে শেষ হয়। এ নিলামে বিশেষ করে জামায়াত এবং বিএনপির মাটি ব্যবসায়ীরা অংশ নেন।

নিলামে চারটি লটে সর্বোচ্চ দরদাতা হিসেবে টেন্ডার (মাটি) পান রবিউল ইসলাম বাধাঘাটা ব্রিজের নিকট পাঁচ লাখ টাকায়, রাজগঞ্জ ব্রিজের নিকট জাহাঙ্গীর বিশ্বাস ৭৭ হাজার টাকায়, বাকোশপোলে সাইফুল ইসলাম ১৯ লাখ ৬১ হাজার ২১৬ টাকায় এবং নিমতলা ঘাটে শরিফুজ্জামান পাঁচ লাখ ৫০ হাজার ৭২৬ টাকায় মাটির টেন্ডার পান।

সূত্র জানায়, পরে আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি এবং জামায়াতের মাটি ব্যবসায়ীরা ওই মাটি নিজেদের মধ্যে নেগোসিয়েশনের মাধ্যমে অতিরিক্ত দশ লাখ টাকা লাভে বিক্রি করেন। এ সময় সেখানে জামায়াত এবং বিএনপির কয়েকশ নেতাকর্মীর উপস্থিতি হন। সূত্র জানায়, লাভের ১০ লাখ টাকা জামায়াত এবং বিএনপির কতিপয় নেতৃবৃন্দ উপস্থিত কর্মীদের মাঝে বিতরণ শুরু করেন। এক পর্যায়ে টাকা শেষ হয়ে যায়। কিন্তু তখনও সেখানে দুই থেকে তিনশ’ লোক বাকী থাকে টাকা নিতে। ফলে বঞ্চিতরা হৈচৈ শুরু করে।

অভিযোগ রয়েছে, তরকারি বাজারে জামায়াতের নেতাকর্মীদের হাতে ছাত্রদল নেতা সালিমুন হোসেন মারপিটের শিকার হন। এ সময় বিএনপির নেতাকর্মীরা পাল্টা ধাওয়া দেয় জামায়াতের নেতাকর্মীদের। পরে কেন্দ্রীয় মসজিদের সামনে এবং দক্ষিণ মাথায় জামায়াতের দলীয় কার্যালয়ের সামনে জামায়াত-বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে তুুমুল সংঘর্ষ হয়। এতে উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী আহসান হাবিব লিটন, নায়েবে আমির মহিউল ইসলাম, ছাত্রদল নেতা সালিমুন হোসেন, আল মামুনসহ অন্তত: ১৫ নেতাকর্মী আহত হন। এ সময় পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

পরে আহতদের উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা করানো হয়। তবে এর মধ্যে ছাত্রদল নেতা সালিমুন হোসেন ও আল মামুনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে যশোর ২৫০ শয্য জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ ব্যাপারে জানতে উপজেলা জামায়াতের আমির ফজলুল হকের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

তবে সহকারি সেক্রেটারী আহসান হাবিব লিটন জানান, তিনি ও মহিউল ইসলাম তাদের দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে গিয়ে তাদের ওপর হামলা চালিয়ে মারপিট করে। তবে এ অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু জানান, জামায়াতের নেতাকর্মীদের হামলায় প্রথম জখম হয় ছাত্রদল নেতা সালিমুন হোসেন ও আল মামুন। পরবর্তীতে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

মণিরামপুর থানার ওসি (তদন্ত) বদরুজ্জামান জানান, সংঘর্ষের ঘটনায় কোন পক্ষ এখনও অভিযোগ করেনি। তবে গতকাল রাত ১০ টায় এ রিপোর্ট লেখার সময় পৌরশহরে দু পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছিল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

X