সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে যে হাটে মানুষ কেনাবেচা হয়

তারিম আহমেদ ইমন, নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পিএম
অভয়নগরের নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন নূরবাগ এলাকায় শ্রমিকের হাট।

দাসপ্রথা বিলুপ্ত হলেও এখনও মানুষ কেনাবেচার হাট বসে যশোরের অভয়নগর উপজেলায়। ভোরবেলা থেকেই মানুষ আসা শুরু করে এ হাটে। নিজেকে বিক্রির জন্য অপেক্ষায় থাকেন তারা।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ২০ থেকে ৬০ বছর বয়সী অসংখ্য মানুষ সেখানে উপস্থিত। তাদের হাতে কাস্তে, মাথায় টুপি, পরনে লুঙ্গি, কাঁধে গামছা। ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রান্তিক কৃষকের অপেক্ষায় বসে আছেন তারা। কৃষক এলে দরদাম ঠিক হবে, তারপর ধান কাটতে যাবেন তারা।

প্রতিবছর ধানকাটা মৌসুম এলেই যশোরের অভয়নগরের নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন নূরবাগ এলাকায় শ্রমিকের হাট বসে। দেশের উত্তরাঞ্চল থেকে শত শত শ্রমিক ধান কাটার উদ্দেশ্যে এখানে আসেন। মালিকপক্ষের সঙ্গে জনপ্রতি টাকার চুক্তি হলে তারা কাজ শুরু করেন। প্রায় এক মাস কাজ শেষে নিজ নিজ এলাকায় ফিরে যান শ্রমিকরা।

অভয়নগরের নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন নূরবাগ এলাকায় শ্রমিকের হাট।

নূরবাগ রেলক্রসিংয়ের পাশে রেললাইনে এ সময় অসংখ্য ধানকাটা শ্রমিককে অপেক্ষা করতে দেখা যায়।

চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা শ্রমিক মো. জাহাঙ্গীর জানান, একদিন আগে অভয়নগরে এসেছেন। তাদের দলে ৫ জন সদস্য। দরদাম ঠিক না হওয়ায় সকালে কাজে যেতে পারেননি। রাজশাহী থেকে আসা ধানকাটা শ্রমিক কাওসার বলেন, গত তিন দিন ধরে দুইজন কৃষকের কয়েক বিঘা জমির ধান কাটা শেষ করেছেন। নতুন কাজের আশায় হাটে এসেছেন। নতুন একজনের সঙ্গে দরদাম চলছে। ১২০০ থেকে ১৫০০ টাকা মজুরি চাওয়া হচ্ছে। দরদামে পাত্তা না পেলে কাজে যাচ্ছেন না।

বুইকরা গ্রামের কৃষক বাধন বলেন, ৬ বিঘা জমির ধান পেকে গেছে। স্থানীয়ভাবে ধানকাটা শ্রমিকের সংকট রয়েছে। যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তাই শ্রমিক ভাড়া করতে নূরবাগ হাটে এসেছেন। প্রতিবছর এখান থেকে শ্রমিক নেওয়া হয়। এবার শ্রমিকের মজুরি বেশি। জনপ্রতি সাড়ে ১ হাজার টাকা বলার পরও শ্রমিকরা যেতে রাজি হচ্ছেন না। তাদের চাহিদা জনপ্রতি ১২০০ থেকে ১৫০০ টাকা। তারা সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাজ করবেন।

অভয়নগরের নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন নূরবাগ এলাকায় শ্রমিকের হাট।

অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, অভয়নগরে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এ বছর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় ১২ হাজার ৭৫০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে।

ইতোমধ্যে ৫ হাজার ৭৩০ হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। বাকি ধান কাটা অব্যাহত রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ৮-১০ দিনের মধ্যে বাকি ধান কাটা সম্পন্ন হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X